পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Rich Dad Poor Dad

মাল্টি ন্যাশনালে ভালো একটা চাকরি পাইলে, মাসে মাসে ৬০ হাজার করে বেতন দিলে, বছরে ৭ লক্ষ বিশ হাজার টাকা। মনে মনে পুলকিত হইতে হইতে ভাবলেন যে, ধনী হয়ে যাবেন। না, এই  ধারণাটা ভুল। দুই/তিন মাস যাইতে না যাইতেই দেখবেন বেকার থাকা অবস্থায় যে পরিমাণ অর্থ কষ্টে ছিলেন মাসের শেষ ১০ দিন মোটামুটি একই পরিমাণ অর্থকষ্টে চলে। বছরের অর্ধেক পার হইলে ভাববেন নেক্সট বছরে স্যালারী বাড়লে, বোনাস পাইলে এই অবস্থা আর থাকবে না। এইটাও ভুল। এক মাস না যেতেই দেখবেন যেই লাউ সেই কদু। তাইলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে, টাকা পাওয়ার আগেই খরচ রেডি। পুরাণ ১২ হাজার টাকার বাসাই আর থাকা যাচ্ছে না। মেইন রোডের কাছাকাছি ১৯ হাজার টাকার দুই বেড রুম ওয়ালা বাসা লাগবে। সিএনজি পাইতে অনেক কষ্ট হয়। গাড়ির জন্য প্রায় সব ব্যাংকই তো লোণ দেয়। লোণ নিয়ে কত্ত কত্ত আরামসে অফিস চলে যাওয়া যাবে, কোন টেনশন নাই। আমাদের সমস্যা হচ্ছে, আমরা লোণ নিয়ে গাড়ি কিনে অফিসে যাই। আবার অফিসে যাই যাতে বেতন পেয়ে লোণের টাকা শোধ করতে পারি। আপনি ৬০,০০০ টাকা বেতন পাওয়ার পর মাস শেষে যদি ৫৯,০০০ হাজার টাকা নাই হয়ে যায়, তাইলে আপনি মাসে মাসে ৬০,০০০ টাকা কামাচ্ছেন ন...