CR!
ভার্সিটিতে কোন ক্লাসের সবচেয়ে বেশি নির্যাতিত ও অবহেলিত ব্যাক্তিটার নাম-CR(Class Representative) এদের উপড় বিভিন্ন সময় বিভিন্ন মহল অসংখ্য অভিযোগ আনে। এই যেমন, বন্ ধুরা:-মেয়েদের সঙ্গে এত বেশি পিরিত ক্যান?সিআর হওয়ার পর তো তোমার পাত্তাও পাইতাছি না!!! বান্ধবীরা:-তুই এসাইন্টমেন্ট এত আগে জমা করলি ক্যান? তুই খুব খারাপ!!! শিক্ষকরা:-ক্লাস টেস্ট পিছাইলা কার বুদ্ধিতে?? কার পারমিশন নিয়েছো,মনে রাখবে তুমি জাস্ট সিআর!ডিপার্টেন্টের চেয়ারম্যান না! প্রতিটা এসাইন্টমেন্ট,প্যাকটিক্যাল,টিউটোরিয়াল পেছানোর জন্য সিআর দের ঠিক কত বড় বাঁশ স্বেচ্ছায় গ্রহন করতে হয় তা সকলের অজানাই রয়ে যায়। তবুও বেলাশেষে সিআর'দের ভাব বেশি,অহংকারী!!! . ক্লাসে ফ্যান নষ্ট,স্পিকার প্রবলেম,লাইট নষ্ট!!! সব দায়ভাড় যেন সিআর'দের।সিআর'রা যেন একই সাথে ইলেকট্রিক মেকার,কাঠমিস্ত্রি,নিম্নমান অফিসসহকারী! আবার এই অভাগারা ক্লাসে কোন ১দিন ভুলক্রমেও এবসেন্স থাকলে,স্যারের ঝাড়ি-তোমাকে সিআর হতে কে বলেছে! একটু দেড়ি করে আসলে-যার রেসপন্সিবিলিটি এত কম সে কীভাবে সিআর হয়!!! খেতে বসেছেন বন্ধুর ফোন,কালকের ক্লাস কটায়? রাত ৩টায় আরেক বন্ধুর ফোন,এসাইন্টমেন্...