পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সংকল্প

তাকদিরে বিশ্বাসী আমি। ২০১৪ থেকে ২০১৭ শেষ হতে চলল। এখনো একটি টেকসই হালাল ইনকামের রিসোর্স খুঁজে বেড়াচ্ছি। কিছু চাকুরির অনেক কাছ দিয়ে গিয়ে ফেরত আসছি। কিন্তু আল্লাহ মিলিয়ে দিচ্ছেন না। পরীক্ষা দিতে দিতে নিজেকে এখন রবার্ট ব্রুসের বাপ মনে হয়। আল্লাহ তো ভালো জানেন বান্দার কোথায় ভালো আছে! তাই হয়তোবা এত এত চাকুরিগুলোর একটাতেও হয় না। ৪ বছরে যা পারিনি বাকি ৩ বছরে কী পারব সেটা আল্লাহ জানেন! প্রতি বছর শেষে এসে এইরকম কিছু একটা লিখতে বসি। আজো লিখছি। দেশের ২ কোটি ২ লাখ বেকারের মাঝে আমি একজন যে কিনা শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে কিন্তু সে জানে না তার তাকদিরে কী লিখা আছে। আল্লাহ ভরসা।

প্রপঞ্চ!

সে অনেক অনেক দিন আগের কথা। এক বান্ধবি তার বয়ফ্রেন্ডকে জ্ঞান দিয়েছিলাম বলে তিরস্কার করেছিল আর আমার সাথে দুই বছর কথা বলেনি। সেদিন মনে মনে বলেছিলেম, দেখব তোদের বিয়ে আল্লায় করায় কিনা! আজ ফেসবুকে ঢুকে দেখি ঐ ভাই আরেক মেয়েকে বিয়া করসে। আমার সে বান্ধবির খবর বলতে পারি না। অবশ্য তাকে আমি মাফ করে দিছিলাম পরে। যারা চেনো তাঁরা আবার বলে দিও না ওকে। বুঝই তো কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বেচারি! ৭ বছরের প্রেম, সোজা কথা না!

এই দৃশ্য

রোজ সকালে শুয়ে শুয়ে ভাবি উঠি কিনা উঠি, সামনে টেবিলে চায়ের পেয়ালা সেকা পাউরুটি। সতেজ কাগজে পরিচিত ঘ্রাণ, চেনা সংবাদ বন্যা, মন্ত্রী, শান্তির বাণী, শরিকি বিবাদ। জানালার পাশে এই সংসার দিল তার ডাক থাক আলস্য, এইবার তাহলে উঠে পড়া যাক। গত রাত্রিকে বিছানায় ফেলে বাইরে এলাম চোখে মুখে গায়ে পৃথিবী লিখলো সূর্যের নাম সে নাম থাকবে চিরদিন ধরে চিহ্নের মতো যেন আমি জীবিকার পথে ঘুরি ক্রমাগত। চোখের আড়ালে এসে চলে যায় বর্ষা শরৎ যাকে চাই তাকে ভুলে গিয়ে শুধু খুঁজে ফিরি পথ। দিনের যুদ্ধে সমস্ত আশা নিঃশেষ হলে রাত্রি তার প্রেয়সীর মত আভরণ খোলে। তার রূপ যেন মৃত্যুর মত ম্লান মনে হয় সঁপে দেই তাকে নিজের ব্যর্থ ক্লান্ত হৃদয়। শুধু মনে মনে প্রার্থনা করি অস্ফুট স্বরে, নতুন দৃশ্য ঘুম ভেঙে যেন দেখি কাল ভোরে। . এই দৃশ্য – সুনীল গঙ্গোপাধ্যায়

পরীক্ষাপূর্ব রাত্রি

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন, চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল-- তুলে নিল দ্রুতরথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখরচূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। -- রবীন্দ্রনাথ ঠাকুর

গুণীর কদর

সহকারী কমিশনার সুশান্ত পাল সাহেব পাবলিকের কাছ থেকে একটা বড়সড় ছেকা খাবার পর থেকে আর পাবলিক সার্ভিস কমিশন এক্সাম নিয়ে কোন মোটিভেশনাল লেখা লিখেন না। কিন্তু তার অসংখ্য লেখা এখনো অনলাইনে ঘুরে বেড়ায় ঠিক চাকুরি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মোটিভেশন হয়ে নামে বেনামে। মানুষ আসলেই সময় থাকতে গুণীর কদর বুঝে না। সময় চলে যায়। বুঝে তারপর!

মুক্তিযুদ্ধোত্তর ইতিহাস

ছবি
মুক্তিযুদ্ধোত্তর সময়ে অর্থাৎ ৭২-৭৪ সময়কালে দেশের পরিস্থিতি নিয়ে কি কোন বই আছে? কেউ জানেন?  . বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, অগ্রজদের কাছ থেকে এমন সময়ের কথা শুনেছি যখন কোন 'মুক্তিযোদ্ধা কোটা' ছিল না। কিছু প্রাকটিসের কথা শুনেছি। আমার খুব ইচ্ছে করছে সহীহ কোন দলিল দেখে নিশ্চিন্ত হতে  :)  জানতে ইচ্ছে হচ্ছে, মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা ঐ সময়গুলোতে কেমন দিন কাটাতেন, কী করতেন, আশেপাশের মানুষেরা তাদের সম্পর্কে কেমন মনোভাব পোষণ করতেন  :)   . যখন ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের গল্প শুনতাম অগ্রজদের  কাছে। তাঁরা সরাসরি দেখেছেন। আমার কাছে মনে হত যারা বুকে সাহস নিয়ে একেকটা পাকি মিলিটারি মেরেছে, ক্যাম্প উড়িয়েছে তারাই হলেন মুক্তিযোদ্ধা। সময়ে সময়ে এই সংজ্ঞা বদলেছে। সংখ্যা বেড়েছে। এখন জানছি যারা লুকিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন তারাও মুক্তিযোদ্ধা। সরাসরি রণক্ষেত্রে না থাকলেও  :) . চেনা এমন অনেকেই আছেন, খুব ডানপিটে ছিলেন, পুরা গ্রাম মাথায় তুলে ফেলতেন; তাঁরা গেছেন যুদ্ধ করতে। আর অনেকে শান্তশিষ্ট, মায়ের অবাধ্য হয়ে একটু সাহসী হতে পারেন নাই তারা ঘরে লুকিয়ে এদিক সেদিক পরিবারকে ন...
৪৬ বছর। মহান স্বাধীনতার সৈনিকদের আত্মা শান্তি পাক। পেয়েছিলাম লাল সবুজ পতাকা আর সবুজ ভূমি। শুরু হয়েছিল এক পবিত্র প্রদীপ্ত চেতনার। . তিনি বিদেশ থেকে মাছ আমদানী করেন। ল্যাবরেটরি ইনচার্জকে বললেন, আমরা যেভাবে চাই সেভাবে রিপোর্ট দিতে পারবেন না? যা চান তাই দেব। . কেন? . না, মানে আমদানি মাছে খুব সীসা থাকে তো, ধরা পড়লে মাল খালাস হবে না। . পাক সেনাদের প্রচণ্ড গোলাগুলিতে আমাদের সৈনিকদের ছোট্ট দলটি পিছু হটতে থাকলে যখন সবাই চিৎকার করে দলের গুলি করতে থাকা দুই বীর যোদ্ধাকেও সরে যেতে বলেছিল, তখন হাবিলদার মিয়াঁ হোসেন আর ল্যান্স নায়েক মোস্তাফিজ বলেছিল, তোমরা সবাই চলে যাও, আমরা এক বিন্দু রক্ত থাকতে এক ইঞ্চি ভূমি ছাড়ব না। পাক হানাদারদের মর্টার শেলের আঘাতে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল তাঁরা। ভূমি ছাড়েনি। . সেই ভূমিতে আজ আমরা। . কাস্টমস কমিশনার বললেন, আমরা খুব অসহায়। বন্দরে কোনো খাদ্য পণ্য বা উপকরণ আটকাতে বা পরীক্ষা করতে পারি না। আদালতের রায় নিয়ে এসে আমদানিকারকগণ মাল খালাস করে নিয়ে যায়। কি আসে, কি যাচ্ছে কিছুই বুঝতে পারি না!! . মুক্তিযোদ্ধা মকবুল। নীলফামারী সদরে পাকবাহিনীর ক্যাম্পে গ্রেন্ড চার্জ করতে গিয়ে ধরা পড়...

চুরিবিদ্যা

ছবি
সম্প্রতি দুটো বিষয় খেয়াল করলাম। প্রথমটা হল, যারা ডিজিটাল ওয়ার্ল্ডে গিয়েছিলেন তাঁরা জানবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রোবট সোফিয়ার সেশনটায় আমিও ছিলাম। এই সেশনের একেবারে শেষে লেজার শো দ্বারা সরকারের ICT খাতে সাফল্যগুলো তুলে ধরা হয়েছিল। মজার ব্যাপার হল, শো শুরু হল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। যেটা যারা মুভি দেখেন প্রথমেই ধরে ফেলতে পেরেছেন। হ্যাঁ, ব্যাটম্যান বিগিন্সের থিমসং ছিল  =D   . ২য়টা হল গতকালের ঘটনা। টিভি ছেড়ে সংবাদ শুনব। দেখি বঙ্গবন্ধুর উপর একটা প্রোগ্রাম চলছে। একটু  পরেই আমাদের সবার চেনা একটা থিম সং দিয়ে প্রোগ্রামটা শেষ হল। এখন যেটার নাম বলব তার কথা আপনারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারবেন না। সিরিয়াসলি! বঙ্গবন্ধুর প্রোগ্রামের সাথে এটা যায়! নাম বলি তাইলে  :p  গেইম অব থ্রোন্স  ;)  এটার সূচনা সঙ্গীত দিয়ে ৭ মার্চের ভাষণের উপর প্রোগ্রামটা শেষ হল! শুনে আক্কেলগুড়ুম অবস্থা! . আচ্ছা, এইযে যারা এসব সাউন্ড এডিটিংয়ের কাজ করেন তাদের কি কাণ্ড জ্ঞানের অভাব আছে? একটু সৃজনশীলতা নাই? Digital World এর মত ইভেন্টে এতগুলা বিদেশির সামনে হলিউডের নামকরা মুভি...

বাংলাদেশে প্রথমবারের মতো ডাটা সায়েন্স নিয়ে সেমিনার

I have attended an interactive forum on Data Science organized by BIF. Thanks BIF for giving me such opportunity. Looking forward to joining in the group of data scientist inshaAllah. Motivated and inspired to participate in upcoming BIS2018. সেমিনারটির মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ডাটা সায়েন্স নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়। ডাটা সায়েন্স নিয়ে তরুণ প্রজন্মকে আগ্রহী করার লক্ষ্যে দলভিত্তিক আলোচনা, ওয়ার্কশপ, রিসার্চ সহ আরো বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই গ্রুপ নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তীতে এই গ্রুপকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে সফল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

YouTube

আম্মার মতে YouTube এর মত ফালতু জিনিস আর একটাও নাই। ২ বছর আগে একবার বলেছিলাম আমি আম্মাকে টেক সচেতন করতে চাই। যেহেতু উনি বেবি বুমারস ক্যাটাগরির মানুষ। ফার্স্ট স্টেপ ছিল Web Designing এর টুকিটাকি। এবারে আম্মাকে জিমেইল খুলে দিয়ে বললাম, ইউটিউব দেখবা। কয়েকটা রান্নার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম। উদ্দেশ্য আম্মা রান্না করবে আর আমি খাবো :P তো আপনারা জানেন YouTubeএ মাঝেমাঝে 'অবিশ্বাস্য ব্যাপার ভিডিও সহ দেখুন' টাইপ কিছু চলে আসে না চাইলেও :/ এরকম আম্মার আইডিতেও হয়েছে। বন্ধের ওয়ে পাইলাম না। আম্মা কেন এমন সিদ্ধান্তে উপনীত হলেন সেটা জানতে গিয়ে দেখি কোন ভিডিওতে জগাখিচুরি বানিয়ে দেখিয়েছে আর আম্মা টেস্ট করতে বিপদে পড়েছে :D সাথে অপু-সাকিবের বিয়ে, অপর্ণার রোড এক্সিডেন্টে মারা যাবার ভুয়া নিউজ তো আছেই :v আপনারা কী মনে করেন? :)
পুরনো দিনের খাতা পত্র ঘাঁটতে গিয়ে আমি আমার বাংলায় হাতের লেখা মিস করছি। মনে হচ্ছে আবার চক আর সিলেট নিয়ে বসে পরতে হবে। আম্মার মাইর খেতে খেতে বর্ণমালার সাথে পরিচিত হতে হবে। অ আ ক খ 🙄😶😑🙄

আমি জানতাম তুমি আসবে!

প্রথম বিশ্বযুদ্ধ চলছে। একদল জার্মান সৈন্য শত্রুদের এ্যাম্বুশের মধ্যে পড়ে গেলো। অনেক চেষ্টা করে, প্রানের ঝুকি নিয়ে সবাই এ্যাম্বুশ সাইট থেকে বেড়িয়ে আসলো, শুধু দুইজন রয়ে গেলো। তারা পুরো দলের নিরাপদ এক্সট্রিকেশনের জন্য কাভারিং ফায়ার দিয়ে যেতে লাগলো। এই দুজনের ত্যাগের বিনিময়ে প্লাটুনের সবাই নিরাপদে পশ্চাদপসারন করতে সক্ষম হলো। নিরাপদে পৌছার পর প্লাটুন কমান্ডার আটকে পড়া সৈনিকদের সাথে ওয়্যারলেস সেটে যোগাযোগ করলো। - হ্যালো হাইন! শুনতে পাচ্ছো? - জ্বি স্যার! শুনতে পাচ্ছি। - আমরা এখন কাভারিং ফায়ার দিচ্ছি, তোমরা ফল ব্যাক করো। - জ্বি স্যার। হাইন ও জীম আস্তে আস্তে পিছু হটতে শুরু করলো, একটু আড়ালে এসেই দৌড় দিলো। কিছুদুর যাবার পর হাইন খেয়াল করলো জীম আসতে পারে নি। ততক্ষনে হাইন প্লাটুনের বাকিদের কাছে পৌছে এলো। ক্ষতস্থান জুড়ে ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দিলো। কিছুটা সুস্থ্য হবার পর হাইন প্লাটুন কমান্ডার কে বললো: -স্যার আমি জীম কে আনতে যেতে চাই। -তোমার গিয়ে লাভ নেই। সে বেচেঁ থাকলে নিজেই চলে আসতো। তুমি তাকে আনতে গিয়ে শুধু শুধু নিজেকে হুমকির মুখে ঠেলে দিবে? - তবুও স্যার আমি...

আমি সেইদিন হব শান্ত!

ছবি
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সূত-বিশ্ব বিধাত্রীর।

AI

One reason I'm not worried about the possibility that we will soon make machines that are smarter than us is that we haven't managed to make machines until now that are smart at all. Artificial intelligence isn't synthetic intelligence: It's pseudo-intelligence.  "Sometimes what happens as a scientist is that you're invested in your work and don't necessarily realize the implications of what you're doing. So I think it's important for public safety for governments to keep a close eye on artificial intelligence and make sure that it does not represent a danger to the public." - Elon Musk . "Worrying about AI evil superintelligence today is like worrying about overpopulation on the planet Mars. We haven't even landed on the planet yet!" - Andrew Ng

Mental Math

Mental math is a crucial exercise for your brain. Usually I don't use Calculator for simple algebraic calculation. I have seen many guys pressing buttons to multiply 25*25 or 22*20; summation of large samples on calculator. Try to do these on your brain. Think about when Einstein had solved his problems without calculator. Calculator helps us a lot to solve quadratic equations, complex equations but make our brain dull too. For this consequence, we know very well how to deal with it. Wanna solve maths quickly? Do some inside your head! It's called Mental Math ;)

বিশ্বায়ন

ছবি
Quora তে এক লোক আমাকে ফলো করে। আমাকে ইন্ডিকেট করে প্রশ্ন ছুড়ে। লোকটা আজ আমাকে ফেইসবুকে খুঁজে পেয়েছে। রিকুয়েস্ট এক্সেপ্ট করলাম। নক দিল। ভদ্রভাবে সব কিছু খুলে বলল।  . সে আমার সাথে গত ৫ মাস ধরে কানেক্ট হবার ট্রাই করছে। কেন? কারণ আমার দুইটি অনলাইন পোস্ট।  . On Academia, 2011: Hey! Is there anyone know about Neural Electronics? I want to help the paralyzed person. How about merge robotic intelligence with our intelligence? Well, I named it 'neuroelectronics' If someone working on  that please respond. Thanks. . On Twitter, 2015: Doing nano course on Computational Neuroscience from University of Washington. Is there anyone taking? . এই লোকটার সাথে গতকাল থেকে কথা বলে যা বুঝলাম। সে খুবই অবাক হয়েছে বাংলাদেশের মত ছোট একটা দেশে এমন কিছু করার কথা ভেবেছিল কেউ তাও ৬ বছর আগে। এই লোকটা হল Neuroscience এ PhD করা। Computational Neuroscience নিয়ে কাজ করছে গত ৫ বছর। মজার ব্যাপার হল, ইনি সম্প্রতি Neuralink এ জয়েন করেছেন। যা কিনা ElonMusk এর নতুন কোম্পানি। যে আইডিয়ার কথা ২০১১ সালে আমি Academ...

বিদ্যাসাগরের শিক্ষা

ছবি
বিদ্যাসাগর একবার স্কুল ইনস্পেকটর এর দায়িত্বপ্রাপ্ত হয়ে এক গ্রামের পথে কোন স্কুল পরিদর্শন করতে যাচ্ছিলেন। পথে দশ বারো বছরের একটা ছেলে তার সামনে এসে দাঁড়ালো। বলল, -বাবু একটা পয়সা দিন। বিদ্যাসাগর বললেন, এক পয়সা দিয়ে কী করবি? ছেলে বলে, খাবার কিনে খাব।  - যদি দুই পয়সা দিই? - তা হলে আজ এক পয়সার খাব, কাল এক পয়সার।  - যদি চার পয়সা দিই? তা হলে খাব না। সবজি কিনে বাজারে বেচব। বিদ্যাসাগর তাকে ১০ টাকা দিলেন। . এর পর আরো দশ বারো বছর কেটে গেছে। বিদ্যাসাগর সেই গ্রামের পথেই কোন দরকারে যাচ্ছিলেন। তাঁকে দেখে পথের পাশে একটি দোকান থেকে একটি যুবক বেরিয়ে এল। প্রণাম করে বলল, মহাশয়, আমাকে চিনতে পারছেন? . -কেন পারব না। তুই আজ দোকান করেছিস, এত বড় হয়েছিস। তা বলে আমি তোকে চিনতে পারব না? তা কি হয়। . -আপনার জন্যই আমি আজ ............... . - তা নয় বাপু। তোমার মধ্যে উদ্যম ছিল বলেই তুমি উন্নতি করেছ।  :)
কাল্পনিক চরিত্র। কাল্পনিক গপ্পো। নিছক অবসর সময় কাটানোর একটা উসিলা মাত্র। কিন্তু এই সামান্য মুভি নিয়ে মানুষ যে কাঁদা ছুড়াছুঁড়ি করে ভাইরে ভাইরে! 🤔😂 #MarvelVsDC
আয়মান বলছে বলে না; সালাম দেয়া হল রাসুলুল্লাহ (সাঃ)এর সুন্নাহ। সালাম দেয়ায় কোন বড় ছোট নেই। আমি আমার ছোটদেরেও সালাম দিই। এমবিএতে এক স্যার আছে তার সাথে সালামের প্রতিযোগিতা চলে আমার। স্যার সবাইকেই সালাম দেন আগে। আগে সালাম দেয়ায় সওয়াব পাওয়া যায় তাই :) আমিও তাই চাই =D সুন্দর করে সালাম দেয়ার মাঝে একটা ভালো লাগা কাজ করে। আমিও র‍্যান্ডমলি বাসে যাকে পাশে পাই তার সাথে সালাম বিনিময় করি; বকবক শুরু করে দিই। একটি সুন্দর সালামই পারে আপনার আশেপাশের মানুষের আপনার সম্পর্কে থাকা দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিতে; হৃদ্যতা স্থাপন করতে, অপরিচিতকে বন্ধু বানাতে :) আসসালামু আলাইকুম 😊
যুক্তরাষ্ট্রের অনেক উচ্চশিক্ষিত, শহরে বসবাস করা তরুণেরা ডেস্কনির্ভর নিয়মিত চাকরি ছেড়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সর্বশেষ কৃষি জরিপে দেখা যাচ্ছে, গত এক শতকের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে ৩৫ বছরে কম বয়সী কৃষকের সংখ্যা বাড়ছে। জরিপ করা তরুণ কৃষকদের মধ্যে ৬৯ শতাংশই কলেজপড়ুয়া, উচ্চশিক্ষিত। আর আমাদের দেশে 'সমাজে কেউ মুখে দেখতে পারবে না/ জাত যাবে' এই ভয়ে কোন স্নাতকই কৃষিকাজ করবে না ... (খারাপ রেখে ভালো জিনিস শেখা উচিত)

SARCASM!

ছবি
Nowadays, the marketing strategy of 'Sarcasm' page is attracting people by sharing vulgar posts. For example, making a meme of Porn stars and target audience is qualified personnel e.g. engineers or name starts with 'A', 'R', 'S'. Think about it. When you tag your friend in a post related 'who is watching porn every night' you actually expose your friends in public. It's not a joke. Sarcasm is making you a product, sell you to another guy. Facebook does that too. You are doing  fun, all of these are for entertainment, I understand. But exposing like this: tag your friend in a porn star meme, porn and another vulgar thing is a different issue. From your information, I know who watch porn every night on my friend list! The whole world knows that! What if his/her family watch that mention! Ponder! Please think before you make another digital footprint in this virtual realm   :)
সবচেয়ে মজা পাচ্ছি এটা দেখে, অনেক ছেলেপেলে সাবজেক্ট খুঁজে ফেরা বালকদের টিপস দিচ্ছে 'তোমার এটা পড়লে তুমি এটা করতে পারবা ভবিষ্যতে' মজার ব্যাপার হল, সেসব টিপস দেয়া ছেলেপেলেগুলো এখন বেশিরভাগই ১ম অথবা ২য় বর্ষে পড়ছে; নিজেদের ভবিষ্যৎ নিজেরাই জানেনা। তবুও আরেকজনের ভবিষ্যৎ বলে দিচ্ছে। এক্ষেত্রে সেইফ পজিশন হল, যতগুলো অপশন আছে সেগুলোর ভালো দিক খুঁজে বের করে বলা আর যারা পাশ করে জব মার্কেটে ফাইট করেছে/করছে তাদের মেনশন করে দেয়া। কোন কম্পারিজনে না যাওয়া; গেলেই তর্ক বাড়বে। কারণ সবাই বেস্ট হতে চায়। আর বাংলাদেশে বেস্ট বলে কিছু নাই। তুমি যদি ভালো হও, রিজিকে থাকে; প্রতিষ্ঠান ডাজেন্ট ম্যাটার। তুমি ভালো করবাই :)
বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিযুদ্ধের এই সময়ে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ফেইসবুকে ভেসে বেড়াতে দেখা যায়। সাম্প্রতিক প্রশ্ন হল- গুগল, নাসা, মাইক্রোসফটে জব পেতে হলে কী করতে হবে? EEE না CSE কোনটা ভালো? 🤔 . (ফিলিং মাইরালা)

স্মৃতি রোমন্থন

বড়-ছোট ভাইয়েরা MISTতে চান্স পাওয়া নিয়ে স্মৃতি রোমন্থন করছে তাই আমিও করলাম :)  ৮ বছর আগে ....  ঢাকা ভার্সিটি থেকে ফিরছি। প্রথমে এক স্যারের ফোন, 'কই চান্স পেলি?' আমি বললাম 'স্যার ঢাকা ভার্সিটিতে ইন্টারভিউ দিয়ে আসলাম। চয়েজ ফর্ম ছিল। এপফিজিক্স, ফিজিক্স, স্টেট, ম্যাথস.... এগুলার বাইরে পাব না।' স্যারের ফোন রাখতে রাখতেই আব্বার ফোন পেলাম, 'তুমি MIST তে চান্স পাইস, চলে আসো বাবা। ডিইউতে ভর্তি হবার দরকার নাই।' বিষণ্ণ মনে কলটা কেটে দিয়ে ভাবতে লাগলাম। সেদিন হেঁটে হেঁটে বাসায় আসতে আসতে কত কিছু ভাবলাম। সব ইমাজিনারি ফ্ল্যাশব্যাক অফ ফিউচার।  যাই হোক, বাসায় এসে মতামত পাল্টে গেল। গুণীজনেরা বললেন বাছা তুমি টেকনিক্যাল লাইনে পড়তে চাও তো ইঞ্জিনিয়ারিং পড়ো। রুয়েটের এক গুণী বললেন তুমি মেকানিক্যাল পড়। বুয়েটের এক গুণী বললেন সিভিল পড়। আমি MIST এর মেধাতালিকার প্রথম দিকে তাই চাইলে সব দিকে যেতে পারব। ঠিক করলাম গন্তব্য সিএসই। এক গুণীর মতে গণিতে ভালো ছেলেরা নাকি প্রোগ্রামিং ভালো পারে :O (আমি ততদিনে ল্যুপ ঘুরাতে জানতাম অবশ্য :P )  আমার ভেতর থেকে বলতে থাকা কোন এক কণ্ঠ 'ঢাকা ভা...

পদ্মাবতী

মাতাল জাতি। কবিতার কাল্পনিক নারী চরিত্র নিয়ে যুদ্ধ করে; কিন্তু প্রতি মিনিটে যে কত নারী ধর্ষিত হয় তার খেয়াল রাখেনা।
Management related simulation is all time favourite to me. Because I love decision making, managing people. This time, I and my team participated in a global competition. Unfortunately, we couldn't make it seriously because of the ongoing exam. That's why we knew that we won't make the Hungary round. But the good news is there's a possibility of two teams from Bangladesh competing in semifinals. After fifteen rounds, we must say it's a good result for us; positioned 186th around the world (among 1500+ team). We made a top 100 position in an individual section. Today was the last decision-making day. I will miss handling strategic management alongside financial accounting. Hopefully, next time this experience help us and it will be a blast. inshaAllah. :)
......... সুবোধ তুই রিটেক নিস না, তোর জন্য এইচআরএম না ...............পালিয়ে যা........... ........সুবোধ, তুই পালা .....

Typical MUN Practice!

At last, someone speaks my mind. Hardly I found people who are really interested in attending exciting committee sessions on Model United Nations conferences. Max people participate MUN for the gala, delicious food, new friends (you know what I mean ;) ) Undoubtedly, MUN is an excellent platform to develop oneself if you have the passion to be a part of diplomacy. In my short MUN journey, I have met with some excellent diplomat, debater, delegate and Iftekhar Ahmed Sakib is one of them. He is a young talent debater of my alma mater. He asked an important question to MUN enthusiast like us: 'Does the quality of a MUN conference solely depends on how tasty the food and how heated the gala is?' Burning question for this time, isn't it? Ponder, MUNners!
It's better to invest time on Quora rather than using Facebook, I think. At least you know something new and keep yourself updated. Today, I have got a notification from Quora. It says '1K people sent your answer in the Quora Digest.' Wow! It means that people will get an email featuring my answer with questions ^_^ Elaborately speaking, Quora Digest is kind of like Quora’s advertising newsletter. They select the best answers and put them in an email, which they will send to you if you have subscribed to their emails. :D

ইঞ্জিনিয়ার হতে চাই!

আমি ছোটবেলায় একবার লিখেছিলাম আমি বড় হয়ে লেখক হব। ঐ পরীক্ষায় কম নাম্বার পেয়েছিলাম। এর পর থেকে যতবার লিখেছি ডাক্তার হতে চাই লিখেছি :P কারণ ওইটা বইতে ছিল আর নাম্বারও বেশি পাওয়া যেত। আফসোস একবারও লিখি নাই ইঞ্জিনিয়ার হতে চাই।

বিবাহ বিবর্তন

নব্বয়ের দশক: বর ও কনে: দুইপক্ষই চেষ্টা করত সাধ্যমত অনুষ্ঠানটা সাজাতে; না পারতে হয়তোবা কিছুটা ঋণ নিত। বর ও কনে দুইজনেই লজ্জায় মাথানত; পিনপতন নীরবতায় আচ্ছন্ন থাকত- বর রুমাল চেপে বসে থাকত; কনের মুখ ঘোমটার আড়ালে দেখা যেত না। দাড়িওয়ালা বাবা, মার্জিত পোশাক/বুরখা পড়া মায়েদের দেখা মিলত। খুব কম ছবি তোলা হত। ভিসিআরের যুগ; ভিডিও যা করা হত সেটাতে অত উৎকৃষ্টমানের গ্রাফিক্সের কাজ ছিল না। এই বিয়ে মৃত্যুবধি টিকতো। এসব বাবা-মায়ের কাছে শোনা :)  একবিংশ শতাব্দী: বর ও কনে ইতোমধ্যে ফেইসবুকে একাধিকবার নিজেদের ফ্রেন্ড-আনফ্রেন্ডেড করে ফেলেছে। কনেপক্ষের উচ্চদরের মোহরানা মেটাতে বরপক্ষ ৬/৭ অঙ্কের ধারদেনা করে অতিকষ্টে অনুষ্ঠানের আয়োজন করে। 'লোকে কী বলবে?' এই ভয়ে থাকে দুই পক্ষই। বর ও কনে সবার সামনে বিজাতীয় সঙ্গীতের উচ্চবিটের তালে তালে নাচানাচি করে। নানান ভঙ্গিতে, এদিক সেদিক লুকিয়ে কনে ক্যামেরা অপারেটরের কথামত উচ্চ রেজ্যুলেশানের ছবি তুলে; উচ্চ গ্রাফিক্স ও ইফেক্টসমৃদ্ধ কয়েক গিগাবাইটের ভিডিও করা হয়। এসব বিয়ের স্থায়িত্ব সম্পর্কে কোন মন্তব্য নেই (পরিসংখ্যান কী বলে?) এত কিছুর পরিবর্তন কিন্তু এরপরেও দাড়িওয়ালা...
Occasionally it seems this vague world is one of the many blessings of Allah for me. Because there are so many things that are harmful to me. And I'm not allowed to see it. Alhamdulillah. Background: Glasses have broken ;)
আপনার হাতের লেখা শত চেষ্টা করেও সুন্দর করতে পারেননি, অথচ আপনার বন্ধুর লেখা চমৎকার, আপনার সামনেই তার প্রশংসা করা হয়। খুব কষ্ট লাগে মনে, নিজেকে অসহায় মনে হয়?
২৫ বছরের আগেই আমি বরিশাল বিভাগ বাদে সব জেলা ঘুরে ফেলেছি। কিন্তু আমাকে নিয়ে কোন ফিচার হয় নাই :P কারণ ফিচার হতে আমি বাংলাদেশ ঘুরি নাই ;) বত্ব, ছেলেটা একটা কাজের কাজ করেছে। নিজের দেশ ঘুরার চেয়ে আনন্দের আর কিছুই নাই।
No matter how educated, talented, rich or cool you believe you are, how you treat people ultimately tells all. Don't treat people as bad as they are, treat them as good as you are. Integrity is everything 😊
Someone say it's painful to wait for someone. Some say it's painful to forget someone. But the worst pain comes when you don't know whether to wait or forget!

CML

CML এর সাথে দীর্ঘ ৪ মাসের পথচলার আজ সমাপ্তি ঘটল। BUP তে এই রাতের সময়গুলো অনেক মিস করব। মিস করব কিছু অপরিচিত হতে বন্ধুতে পরিণত হওয়া ভাষাসাথীকে। মিস করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের উপদেশগুলোকে। মোদ্দাকথা, ভাষা শিক্ষার কোন শেষ নাই; এ তো কেবল শুরু :)

বানর ব্যবস্থাপনা

মুখবন্ধ: মাঝে মাঝে কিছু জিনিস সহ্যের সীমা অতিক্রম করে। মাঝে মাঝে মানবিক দিক বিবেচনা করে ছাড় দিতে মন চায়। কিন্তু কেউ মনে রাখে না যাকে আমি সাহায্য করছি না সে একজন মানুষ; তার মাঝেও সীমাবদ্ধতা আছে। সে কেন একা পেইন নিবে?  অভিজ্ঞতা: ছাত্রাবস্থায় একবার দেশে চরম গোলযোগ দেখা দিল। তার উপর আমাদের উপর কাজের বোঝা। প্রকৌশলে পড়ি বলে কাজ সম্পন্ন করার জন্য অনেক যন্ত্রপাতি লাগবে। সে গোলযোগে আমি আর আমার এক বন্ধু জীবনের ঝুঁকি নিয়ে গেলাম ২০ কিলো দূরে। কেনাকেটা করে ফিরে যন্ত্র বানিয়ে শিক্ষকের নিকট উপস্থাপন করলাম। পুনশ্চঃ আমাদের দলটি ছিল ১৫ জনের স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম পাবলিক কাজ করবে না সেটা আগেই ধরাবাধা ছিল। তারপর কী হল? ফাইনাল রেজাল্টে দেখা গেল আমি পেয়েছি বি+ আর তাঁরা পেল এ+। কারণ তাঁরা ভালো ছাত্র, ফেসভ্যালু আছে, খাটনি না করে নিয়ে গেল মার্ক্স। আমি খাটনি করে কিছুই পেলাম না। আমি ছিলাম ক্লাসে শেষের দিকের সেরা ছাত্র, ফেসভ্যালু নাই। শিক্ষকরা ভেবে নিলেন এ বা এমন কী পারে দিয়ে দিই বি+। ফেসবুকে পোস্ট দিলাম। বাকি ১৩ জন আমাকে ব্লক মারল। শিক্ষা পেলাম। সেটা অনেকদিন পর কাজে লাগানোর জন্য অপেক্ষা করতে থাকলাম...
A man returns a book to the library, banged it on the counter and yelled, "I read this entire novel; there are too many names of people and no story at all!” The Librarian looks up and responds, “Idiot! So you were the one who took the Attendance book?" 😬😬 উইদআউট প্রিপারেশানে এক্সামগুলো আমার ভালই হয় ^_^ কিন্তু শর্ত হল, কোয়েশ্চেন কন্সেপচুয়াল হতে হবে :P

Happy New Year to me!

The waiting is over! Happy New Year to me!  একবার এক ইন্টার্ভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ৪ নভেম্বর কিসের জন্য বিখ্যাত? জবাব দিয়েছিলাম, আমি সেদিন জন্মেছিলাম তাই বিখ্যাত। স্যাররা আশা করেননি এমন উত্তর। তাঁরা হয়তোবা ভেবেছিলেন আমি সংবিধান দিবসের কথা বলব। লোল।  As usual today at 12:00 am, my little sister wished me first. And then my mother came to me and kissed my forehead; told, “বয়স বাড়ছে” I know her feelings. After that, this morning two of my cousins wished me because my little sister posted something on me on her timeline. Otherwise, they wouldn’t wish, I guess! Previously, I switched on my privacy option and closed the door of opportunity to make flooded my timeline with the birthday wish. Two my close friends wished me today. They knew the date but somehow forget. Additionally, one friend from MIST wished me; maybe he remembered my date. I don’t know how he got that but after all, he is a BCS cadre; assuming that’s how he remembers ;) A classmate from BUP wished ...
আমার কাছে ইংরেজিতে মনের ভাব প্রকাশ করাটা কষ্ট লাগে। কারণ, ভাবনাগুলো বাংলাতেই থাকে। প্রথমে ইংরেজিতে লিখে পরবর্তিতে ঝরঝরে বাংলায় অনুবাদ করলাম :)  "মানুষ তার চারপাশের পরিবেশ দ্বারা খুব প্রভাবিত। যখন আপনি এমন কিছু মানুষের সান্নিধ্য পাবেন যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা এই চলমান অন্যায়-অস্থিরতা-হত্যা-খুনের পৃথিবীর মাঝেও অদম্য আশাবাদের সুতোয় মালা গাঁথে -- তখন আপনিও আশাবাদী হবেন আপনার জীবন নিয়ে। তখন নিজ জীবনকেও সম্ভাবনার আধার মনে হবে, মনে হবে একদিন আপনি চারপাশ কে নিয়ে সুখ আনতে পারবেন। টের পাবেন আপনি বিশ্বাস করছেন যে চলমান কষ্টের সময়টা কেটে গেলেই আপনি আবার সুন্দর সময় খুঁজে পাবেন। এই আশাবাদের তরী বেয়ে চলেই এসেছে মানবজাতি এতটা পথ। নতুবা প্রতিটি মানুষের জীবনেই যে ভীষণ ধাক্কা আসে জীবনের একেকটি ক্ষেত্রে, মানুষকে পরাজিত হয়ে পদদলিত হতে থাকতে হত। কিন্তু সম্ভাবনাকে আঁকড়েই মানুষ এগিয়ে যায়।"
A momentary sparkle twinkles within the flowing time I’m a Believer who can keep walking so to engrave into this world’s memories I had a dream that no one else could have and I threw away everything that I didn’t need Thoughts that I can’t surrender dwell in my chest Even if I’m still in the rift between reality and ideals and my feet are bound by shackles of sacrifice My overflowing impulse isn’t fully repressed because I have a heart that yearns powerfully “Pretense” “Fear” “Vanity” “Grief”; I won’t be weak enough To be apprehended by the various negative things; I’m a Trickster who doesn’t know loneliness ************************************************************ I close my eyes and it surfaces in my sea of consciousness: the moment when I’ll get the idea that I’d pictured To merely receive limited “life” in this world and rot away is equal to being stupid Go toward that which no one else can have- the crystal is known as “my oneself” Piercing through the whitewash will turn ...
“October extinguished itself in a rush of howling winds and driving rain and November arrived, cold as frozen iron, with hard frosts every morning and icy drafts that bit at exposed hands and faces.” . ― J.K. Rowling, Harry Potter and the Order of the Phoenix গতকাল পেপার পড়িনি। আম্মা একটা পাতা ধরিয়ে পড়তে বললেন। লেখা: 'ইমেইলের আদবকেতা'। ধুর, সব তো জানা। কিছুক্ষণ পরে এসে দিলেন আরেক পাতা। 'শাহরিয়ারের সৌরবিদ্যুত'। আম্মা কী বুঝাতে চাচ্ছেন ততক্ষনে আমি বুঝে গেছি। ফেইসবুকের হোমপেইজে কিছুক্ষণ পর পর একেকজনের সাফল্যের ছবি, কেউ বিদেশ যাচ্ছে ; কারো সরকারি চাকরি হচ্ছে; কেউবা বউ নিয়া ঘুরতে যাচ্ছে। আম্মা পিছনে দাড়িয়ে দেখছেন। বললেন, আমার হাতে আর ২ মাস সময় আছে। এরই মাঝে ঠিক হয়ে যাবে সামনে কী হবে! আমি অপ্টিমিস্ট মানুষ। আশা হারাই নাই। ৫ জন ১৫ তে ১৫ পেয়েছে; তারা আমাকে ভাল জানেন। এবার হবে আসল খেলা: সেটা কিছুদিন পর; সাডেন টেস্ট! দেখি কয়জন আসলেই আমাকে জানে! ;) :)
I like the character L. I thought everything was over in his death. Now we see the emergence of another character named N. However, the dualism between Ryuzaki and Light was very enjoyable. Damn you, Shinigami! To me, it felt Misa Amani's little song was very strong and full of sadness. At 26th episode, I have come to understand what will happen on next episode; That was not so much speculative in previous episodes. After watching this, I don't know how I can take Netflix's Death Note! I am not racist but Netflix's L seems absurd than the original one, I must say. By the way, enjoying the Death Note. <3 :)
বহির্বিশ্বে প্রতিযোগিতাগুলোতে স্নাতকোত্তরদের অংশগ্রহণ ও সাফল্য লক্ষণীয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, আমাদের দেশে এ চর্চা একেবারেই অনুপস্থিত। বেশিরভাগ জাতীয় প্রতিযোগিতাসমূহ স্নাতকদের আয়োজনে হয়। তারা কি ভয়ে স্নাতকোত্তরদের অন্তর্ভুক্ত করে না অথবা কী জন্য স্নাতকোত্তরদের অংশগ্রহণে নিরুৎসাহিত করা হয় জানি না। একবার এক শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করায় তিনি আমতা আমতা করা ছাড়া ফলপ্রসূ কিছু বলতে পারেননি।  (বিজনেস স্কুলের অভিজ্ঞতা হতে লেখা)
শুনলাম একজন নাকি দুইটা অপরাজিতা নিতে পারে। বাসায় বললাম। আম্মা বলল, কী জন্য? এত সিম দিয়ে কী হবে? 😂 (আজাইরা। মোবাইলে স্লট তো দুইটা)
মাইক্রোসফট তুরস্কের নতুন অফিসের জন্য একজন এমপ্লয়ি খুঁজছেন। প্রায় ২০,০০০ অ্যাপ্লাই করলো, এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন। বিল ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন। এরপর বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার মনে মনে ভাবলেন, আমি থেকেই যাই এখানে, হারানোর তো কিছু নাই আমার,আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিস!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব।  বিল এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ এমন কি জিনিস! চাকরিটা পেলে, দুই দিনের মামলা। বিল এবার বললেন, এখানে যাদের ‘ইউন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না। চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।  বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা বলতে পারেন। তারা থাকবেন। ২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন, দুইজন দাড়িয়ে রই...
আইডিয়া নিয়ে ফেলে রাখতে নাই। ফেলে রাখলে জগদীশের মত হতে হয়। কত মার্কনি একই আইডিয়া নিয়া মাথা চুলকচ্ছে ইয়ত্তা নাই। এই যে এত এত আইডিয়া কম্পিটিশন হয় কখনো কি মাথায় এসেছে এত আইডিয়া দিয়া কী হবে? আর সবাই তো জিতে না। যারা হারে তারা তো ফান্ডও পায় না। এই আইডিয়াগুলার কী পরিণতি হয়? আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করে জাতীয় পর্যায়ে পুরস্কার বাগিয়ে নিয়েছিলাম (যদিও অর্থাভাবে রয়েছি)। আজ এক বৈশ্বিক প্রতিযোগিতার রেস্পন্স ফর্মে দেখি বাংলাদেশেরই একটা দল আমাদের পুরস্কারপ্রাপ্ত আইডিয়ার (৯০%) ধার নিয়ে দিয়ে দিয়েছে। ভাবছি, আইডিয়াগুলোর প্যাটেন্ট করে রাখতে হবে এরপরে? ওয়ার্কিং ফর্মুলা ভিন্ন হলে মানতাম তবে A to Z কপি মারলে আসলেই খারাপ লাগে। একটা প্রশ্ন, সেরা হয়ে ফান্ডই যদি না পেলাম তাহলে প্রতিযোগিতায় অংশ নিয়ে লাভ কী? আরও কিছু সমস্যা আছে যেমন এইসব ইনভেটিভ ধারনার উপর ভিত্তি করে বানানো ব্যবসাগুলোর বেশিরভাগই টেকসই হয় না। তাই হারিয়ে যায়। এটা অন্তত আমাদের দেশে হয়। বাইরে কী হয় জানা নাই।
এককালের সহযোদ্ধা ইমরান হোসাইন ভাইয়ের শুভ খবরটা পেলাম :) ভাই, অদম্য গতিতে অব্যাহত থাকুক আপনার এই সাফল্য যাত্রা :) দু'আ করছি যেন শিগ্রই দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, ইন শা আল্লাহ :) . আজ খুশির সংবাদ পেয়েই চলেছি। আলহামদুলিল্লাহ, আমার নিকটতম বন্ধু Rosi Ranan এক ফুটফুটে রাজকন্যার বাবা হয়েছেন। উল্লেখ্য আমরা, তিন বন্ধুর মধ্যে তিনিই সর্বাগ্রে বিবাহ করার সাহসী উদ্যোগ নিয়েছিলেন। ফলশ্রুতিতে, তরুণ বয়সেই আমি ও Faisal Matin এ খুশির সংবাদটা পেয়ে গেলাম ;) দু'আ থাকবে আমাদের এই বন্ধুটি যেন ফিবছর এমন সংবাদ প্রেরণ করতে পারেন ^_^
To whom it may concern: For your kind information, I am working on four different projects as team lead currently. Today joined on other two as a member. I believe in team work and it will help me to pursue my actual objectives. I am very grateful to have some wonderful teammates. Interestingly, sometimes, I have to do 'Monkey Management' and I love intense pressure. Because most of my innovative idea comes from that situation. I am writing this self-branding post not for everyone but for those who don't believe in me and help me to boost up my goals. Lastly, I am a self motivated person. However, if anyone interested to demoralise me, you are always welcome to tell anything in front of me.  Thanks for your patience reading, Dear Haters :)

বৃষ্টিবন্দী!

ফেইসবুক লাইভ হতে ইচ্ছে করছে। রাস্তার মাঝখানে একটা BMW বন্ধ হয়ে পড়ে আছে। গ্রিন রোড, ২৭ নাম্বারের দিকে যেতে সাবধান। রিকশা ভাড়া নরমালের চেয়ে ৩০ টাকা বেশি আজ। ঘোড়ার গাড়িতে উঠেছি। স্থান: কারওয়ান বাজার। ২০ হাত জায়গা কোমরোর্ধ পানি পার হইলাম ভ্যান দিয়ে। ভাড়া ৪০ টাকা মাত্র। আজ চাকুরীজীবীরা না পেলেও ফুল টাইম বেকারেরা এই দিনভর লাগাতার বর্ষণের যন্ত্রণা ভালোই টের পেয়েছে। এ কেমন বৃষ্টি!

Kazi IT

Actual scenario of Kazi IT This is an awareness post about Kazi IT, collected from the Iba-ites group. I m reposting it here for your convenience. I'm Mazhar; did my graduation from BBA 20th; worked in Kazi IT for a year and left the job in last July. It's not a rant post, but a collection of questions I often get asked about Kazi IT. And I'm writing this from what I've seen and experienced there.  1. What type of IT business is Kazi IT doing?  Ans: They don't have any form of IT business. Mike Kazi has a field service company in the USA; providing services like grass cut, cleaning, and small household repairing. The back office support of that organization is provided from Bangladesh; that too against the regulations set by the Federal Housing Association. That's the core business. Other than this, they don't have any other consultancy or ITES service.  2. Then why do they call it IT center?  Ans: Only to get the tax rebates offered by Bang...
#TeamSpark As a team lead of #BusinessCommunication group, it's an honor for me to work with these young, energetic & creative people. I have learned so many things from #TeamSpark from time to time. Apart from the high pressure of assignments and continuous presentations, we had got a little quality time yesterday and utilized it. You may say, this is my Mitochondria of TVC advert. Thanks for supporting me, mates! #Laststanding
It can be called a day of opportunities tomorrow; which can change the course of life. Don't know why but I feel relieved everytime on night before exam and started reading an uncommon book :p লাইফে এই প্রথম একটা TVC advert এ ডিরেকশন দিলাম 😎আর বুঝলাম এক্টিং ইজ নট মাই কাপ অফ টি 😂 আর কত কিছু যে করতে হবে!
Excellent writing. .  ৩৬ তম বিসিএস এর রেজাল্ট হবার পর গ্রুপে আজ আলহামদুলিল্লাহ ও অভিনন্দনের পাশাপাশি ক্ষোভ মিশ্রিত কিছু পোষ্ট নজরে পড়লো। ক্ষোভের পোষ্টগুলোর মূল বিষয়বস্তু হলো মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের স্ব স্ব ক্ষেত্র ছেড়ে পররাষ্ট্র ও প্রশাসনের মত ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়া। যারা ক্ষোভ বা জিজ্ঞাসা নিয়ে প্রশ্ন করেছেন যে তারা পেশাগত ক্ষেত্র ছেড়ে কেন জেনারেল ক্যাডারে এসেছেন তাদের জন্যই আমার এই পোষ্ট।  বাংলাদেশ সিভিল সার্ভিসে যে আন্ত:ক্যাডার বৈষম্য শুরু থেকেই ছিল সেটা বিগত কয়েক বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে,বিশেষত লাস্ট পে স্কেলের পর গ্রেড ভিত্তিক মর্যাদা যে বিন্যাস করা হয়েছে তাতে পেশাগত ক্যাডার কর্মকর্তাদের বিশেষত ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের প্রথম গ্রেডে যাবার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। অথচ দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হিসাবে ধরা হয় ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের। উচ্চমাধ্যমিকের পর যে শিক্ষার্থীরা অন্যান্যদের টপকে মেডিক্যাল বা বুয়েটের মত প্রতিষ্ঠানে পড়ছে তার বিসিএস দিয়ে স্ব বিষয়ের কর্মক্ষেত্রে যোগদান করে হয়ে যাচ্ছে ২য় শ্রেণীর ক্যাডার কর্মকর্তা। উদাহরন হিসা...
"যে সব কারণে একজন মানুষ জীবনে অসাধারণ কিছু হয়নি বা অসাধারণ কিছু করে নি, তার মধ্যে প্রথম কারণ এই যে সে জানেইনি কিংবা বিশ্বাসই করেনি যে, সৃষ্টিকর্তা তাকে কতটা অসাধারণ করে বানিয়েছেন।" -- Mahmudul Hasan Sohag ভাই চেয়ারম্যান, অন্যরকম গ্রুপ সুখপাঠ্য :) অর্থসূচকঃ মার্কেটিং পেশায় সফল হতে কি কি দরকার বলে মনে করেন? ড. মীজানুর রহমানঃ আমি মনে করি মার্কেটিং পেশায় সফল হতে হলে মার্কেটিং পড়ার কোনো দরকার নাই (হাসি)। কারণ পৃথিবীতে যত লোক সফল মার্কেন্টারের উদাহরণ তারা কোনদিন মার্কেটিং পড়ে নাই। ইউনিভার্সিটিতে বিবিএ, এমবিএ পড়ে নাই। বিলগেটস ভর্তি হয়েছিলেন এমবিএতে। পড়ে নাই। দুই সেমিস্টার পড়ে চলে গেছেন। এর চেয়ে বড় মার্কেন্টার তো আর দুনিয়াতে নাই। he Facebook homepage has flooded by the new hype or you can say a trend 'me too' 'Let's not to generalize!' I am saying that to 20 ladies after reading their posts. Blaming is an easy thing. You are using that hashtag that means you got harassed by someone somehow once in your life. So you are supporting other women by using has...
মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং কর্নেল শাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপ-প্রধান। তাঁর বাড়িতে ঢোকার সময় আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন। নিচ তলায় এক পিচ্চিকে নীল তিমিতে ধরেছিল। আংকেল অনেক কষ্টেসৃষ্টে ছুটিয়েছেন। আব্বা আমাকে ডেকে বললেন আশপাশে এমন কাউকে পেলে যেন খেলতে বারণ করি। ছোট ভাই - বোনেরা, লুডু স্টার ব্লু হোয়েল থেকেও ডেন্জারাস। সময় ও আয়ু শেষ করে। আমি বারণ করি পোস্ট দিয়ে, কিন্তু ইনবক্স মেসেজ বন্যায় ভাসিয়ে দিয়ে নয় ;) Met with a guy one hour before. Interesting thing is met with him 4 years ago exactly on this day! Different places but he has found me twice! Bemusing!
পাশাপাশি দুটি দেশের দুই সুন্দরী একই দিনে তাদের শ্রেষ্ঠত্ব হারালো। একজন সত্য তথ্য লুকোনোর কারণে আরেকজন মিথ্যে তথ্য বিকিয়ে দেবার কারণে! #বাংলাদেশ #মিয়ানমার বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য কী? কলকাতার দাদারাও বাঙালি। আমি বাঙালি হলেও স্পেশাল দিক আমি বাংলাদেশি! দুইটা এক না। সংস্কৃতির কথা বলার সময় এ দুটোকে গুলিয়ে গ্লুকোজ খাবেন না প্লিজ 😉 [বাঙালি তারাই যাদের বলার ভাষা বাংলা। কলকাতা আসামে যারা আছেন তারাও বাংলা বলেন বিধায় উনারা বাঙ্গালি। কিন্তু ওরা ভারতীয় । আমরা বাংলায় বলি কিন্তু সীমানায় আমরা বাংলাদেশি। আমাদের যেমন নিজস্ব সংস্কৃতি রয়েছে; তেমনি ওদেরও আছে। দেশীয় সংস্কৃতির কথা যখন বলব তখন বাঙালি টেনে আনা যাবে না। আনতে হবে বাংলাদেশি। কারণ আমি কথা বলছি বাংলাদেশ নিয়ে। আসাম কিংবা কলকাতা নিয়ে নয়।]

গ্র্যাভিটেশনাল ওয়েভ

First of all, Congratulations LIGO people :D Congratulations Kip Thorne :D I have came to know first about Kip from Interstellar Movie ^_^ These three are the Genius mind of our time!  এবারের পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজঃ গ্র্যাভিটেশনাল ওয়েভ  গ্র্যাভিটেশনাল ওয়েভের অস্তিত্ব প্রমান করার জন্য Rainer Weiss, Kip Thorne এবং Barry Barish- এই তিনজনকে পদার্থবিজ্ঞানে এ বছর ২০১৭ সালের নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। লেখাটিতে বলেছিলাম “এবার পদার্থবিজ্ঞান নোবেল প্রাইজের বিষয় গ্র্যাভিটেশনাল ওয়েভ (আমি নোবেল প্রাইজ দেই না, এবং রয়েল সুইডিশ একাডেমী অফ সাইন্সেস নোবেল পুরষ্কার দেওয়ার আগে আমার সঙ্গে পরামর্শও করে না)”। আজ মনে হচ্ছে নোবেল কমিটি আমাকে ফেইস বুকে ফলো করে, কারণ আমার লেখার শেষ লাইনটি। তবে আমার লেখা ওদের বুঝতে এক বছর সময় লেগেছে, আমার লেখা আবার উচ্চমার্গের কি না! Uncut এবং unedited লেখাটি কমেন্টে দেয়া হল] . দুই হাজার তের সালে Peter W. Higgs এবং François Englert পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান। তারা উনিশ শ চৌষট্টি সালের দিকে হিগস বোসনের কথা গাণিতিক ভাবে বলেছিলেন, যা ধরা পড়ে উনিশশ তের সালে...
এক সিনিয়র বন্ধুর সাথে দেখা অনেকদিন পর। দেখা হতেই বুকে জড়িয়ে ধরে বললো, 'ভাই একটা খারাপ সংবাদ আছে। ৩৯ স্পেশাল হবে।' উনার দুঃখটা টের পেলাম। এবারো না হলে ছোট বোন ওনাকে টপকে ক্যাডার হয়ে যাবে। বাসায় কত কথা শুনা লাগবে। বেশি চিন্তা করতে মানা করে ওকে কিছু মোটিভেশন দিয়ে আসলাম। আসতে আসতে ভাবতে ভাবতে দেখলাম ঘটনা তো আমারো সেইম! উপলব্ধি: নিজের বেলায় যে মোটিভেশন খাটে না সেটা অন্যকে দেয়ার মাঝে কোন উপকার নাই।

লুডুস্টার

আমার বুঝাতে ভুল হতে পারে কিংবা আমি ভুল হতে পারি; শুধুমাত্র জানার জন্য বলা। ভুল হলে শুধরে দিন।  প্রথমেই বলে নিই আমি লুডু এডিক্ট নই। তবে এই খেলা রাতের দিকে আমার সময়গুলো নষ্ট করছে। কাল একাধারে অনেক খেলার পর সকালে এটা নিয়ে রিসার্চ করতে বসলাম। যারা লুডুস্টার খেলেন তারা জানেন, আমরা ৫০০/২৫০০/৫০০০/১০০০০/৫০০০০/১০০০০০ গোল্ডের বিনিময়ে আরেকজনকে খেলায় চ্যালেঞ্জ জানাই। লুডু ইটসেলফ একটা সম্ভাব্যতার খেলা। ছক্কায় (Dice) কী উঠছে তা আমরা আগে থেকে নিরূপণ করতে পারি না; না পারি পরিবর্তন করতে (except: if you have enough gems you may alter)। ফলে ছক্কার উপর আমাদের নির্ভরতা বাড়ছে। গতকাল দেখেছি এক পাকিস্তানি আমাকে প্রশ্ন করছে 'what's your bet' এই 'bet' ওয়ার্ডটা শুনে কিছুক্ষণের জন্য তব্দা খেয়ে যাই। অবসর সময় কাটানোর জন্য খেলি। তাই বলে এমন চিন্তা মাথায় আসেনি যে এই খেলায় 'bet' তথা 'gambling' ওরফে 'বাজি' লুকিয়ে আছে। . দিনশেষে আমি একজন মুসলিম। সাচ্চা নই। হালাল-হারাম যাচবিচার করে চলি। হালাল ভেবে ওয়াইন খাবো না যেমন; যে জিনিসটা ইসলামে নিষিদ্ধ সেটাকে পশ্রয় দিব না তেমন। একটা...

সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে সতর্কতা

সাইবার ক্রাইম আমাদের দক্ষিন এশিয়ান দেশগুলিতে পশ্চিমা দেশের মতই ভয়াবহ আকারে মাথা চাড়া দিয়ে উঠছে। ব্যক্তি কিংবা কোন চক্র পরিকল্পনামাফিক অনেক মানুষকে প্রতারণা কিংবা হয়রানি করছে। ইন্টারনেট এমন একটি জগত একে হাতে ধরে কোন রকমের আলাদা নিরাপত্তা দেয়া সম্ভব নেয়। আপনি যদি একজন ইন্টারনেট ব্যবহারকারী হন আপনাকেই আগে জেনে নিতে হবে এই ধরনের অপরাধ থেকে বাঁচতে হলে কি কি ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয় এখন একজন ১৩ বছর বয়সীও আইনগতভাবে ফেসবুক ব্যবহার করতে পারে। আমাদের দেশের অনেক শিশু কিশোর নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছে। তাই শিশু কিশোরদের ইন্টারনেট জগতের সাথে পরিচয় করানোর সাথে সাথে তাদের জানিয়ে দিন কিভাবে ইন্টারনেটে নিজের নিরাপত্তা বজায় রাখতে হবে।  ১) ইন্টারনেট ব্যবহারের সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার ডিভাইসটি সুরক্ষিত আছে কিনা। যদি যথাযথ সুরক্ষা না নেন যে কেউ আপনার ডিভাইসের তথ্য চুরি করতে পারে। তাই সর্বপ্রথম একটি ভালো মানের অ্যান্টি ভাইরাস ইন্সটল করুন। ক্যাস্পারস্কি এবং নরটন ইত্যাদি অ্যান্টি ভাইরাস ৭০০ থেকে ১০০০ টাকায় ১ বছরের জন্য ডিভাইসকে সুরক্ষা প্রদান করতে পারে।  ২) এরপর আপনার প...