মাইক্রোসফট তুরস্কের নতুন অফিসের জন্য একজন এমপ্লয়ি খুঁজছেন। প্রায় ২০,০০০ অ্যাপ্লাই করলো, এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন। বিল ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন। এরপর বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার মনে মনে ভাবলেন, আমি থেকেই যাই এখানে, হারানোর তো কিছু নাই আমার,আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিস!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব। 

বিল এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ এমন কি জিনিস! চাকরিটা পেলে, দুই দিনের মামলা। বিল এবার বললেন, এখানে যাদের ‘ইউন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না। চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব। 

বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা বলতে পারেন। তারা থাকবেন। ২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন, দুইজন দাড়িয়ে রইলেন। তরফদার আর আরেক ভদ্রলোক। বিল বললেন “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছো। এখন বাকি টেস্ট নিব। তার আগে আপনারা একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলুন ,তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন? ’পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালাই আছি, আফনে? 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি