লুডুস্টার

আমার বুঝাতে ভুল হতে পারে কিংবা আমি ভুল হতে পারি; শুধুমাত্র জানার জন্য বলা। ভুল হলে শুধরে দিন। 

প্রথমেই বলে নিই আমি লুডু এডিক্ট নই। তবে এই খেলা রাতের দিকে আমার সময়গুলো নষ্ট করছে। কাল একাধারে অনেক খেলার পর সকালে এটা নিয়ে রিসার্চ করতে বসলাম। যারা লুডুস্টার খেলেন তারা জানেন, আমরা ৫০০/২৫০০/৫০০০/১০০০০/৫০০০০/১০০০০০ গোল্ডের বিনিময়ে আরেকজনকে খেলায় চ্যালেঞ্জ জানাই। লুডু ইটসেলফ একটা সম্ভাব্যতার খেলা। ছক্কায় (Dice) কী উঠছে তা আমরা আগে থেকে নিরূপণ করতে পারি না; না পারি পরিবর্তন করতে (except: if you have enough gems you may alter)। ফলে ছক্কার উপর আমাদের নির্ভরতা বাড়ছে। গতকাল দেখেছি এক পাকিস্তানি আমাকে প্রশ্ন করছে 'what's your bet' এই 'bet' ওয়ার্ডটা শুনে কিছুক্ষণের জন্য তব্দা খেয়ে যাই। অবসর সময় কাটানোর জন্য খেলি। তাই বলে এমন চিন্তা মাথায় আসেনি যে এই খেলায় 'bet' তথা 'gambling' ওরফে 'বাজি' লুকিয়ে আছে। . দিনশেষে আমি একজন মুসলিম। সাচ্চা নই। হালাল-হারাম যাচবিচার করে চলি। হালাল ভেবে ওয়াইন খাবো না যেমন; যে জিনিসটা ইসলামে নিষিদ্ধ সেটাকে পশ্রয় দিব না তেমন। একটা হাদিস পড়ছিলাম; ইংলিশে পেয়েছি বাংলায় অনুবাদ করার দুঃসাহস করছি না। . Abu Dawood (4938) and Ibn Maajah (3762) narrated from Abu Moosa al-Ash’ari that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Whoever plays with dice has disobeyed Allaah and His Messenger.” Classed as hasan by al-Albaani in Saheeh Abi Dawood. . হাদিস দ্বারা বুঝা গেল এখন ছক্কার সাথে যা কিছু খেলা জড়িত সেগুলা খেলার পারমিশন নাই। যেমন: ব্যাকগেমন। আরেকটা হাদিস দিই: 

Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whoever plays with dice, it is as if he dipped his hand in the flesh and blood of a pig.” Al-Nawawi said in his commentary on Muslim: … This hadeeth is quoted as evidence by al-Shaafa’i and the majority of scholars for the prohibition on playing with dice. What is meant by “dipping his hand in the flesh and blood of a pig” is if he were to eat them, so this prohibition (on dice) is likened to the prohibition on eating (the flesh and blood of a pig). End quote. 

কিছু বুঝলাম? এটা একটা আইওপেনার হাদিস। এমনিতে ছক্কা খেলায় সময় নষ্ট হয় প্রচুর। কেউ যদি রাসুলের (সাঃ) হাদিস নাও মানে তার জন্য 'সময়'এর কথা ভাবা উচিত। আমি ইতিহাসের ছাত্র নই। এজন্য ঘাঁটতে যাই নি কেন ইসলাম ছক্কার সাথে জড়িত খেলাগুলোকে নিষিদ্ধ করেছে। কারণ আমি অদেখা শক্তিকে বিশ্বাস করেছি; এমন বিধিবিধানকেও বিশ্বাস করতে চাই :) 

[এই খেলা (লুডুস্টার) কে বানিয়েছে? এটা খুঁজে বের করতে হবে। মুসলিম মেজরিটি এরিয়া ব্যতীত অন্য কাউকে এটা খেলতে না দেখায় গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। প্রথমেই বলেছি আমি ভুল হতে পারি। সবারই নিজ নিজ মতামত থাকে, তাই প্রকাশ করছি। আক্রমণাত্মক হবেন না আশা করছি।]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি