পাশাপাশি দুটি দেশের দুই সুন্দরী একই দিনে তাদের শ্রেষ্ঠত্ব হারালো। একজন সত্য তথ্য লুকোনোর কারণে আরেকজন মিথ্যে তথ্য বিকিয়ে দেবার কারণে! #বাংলাদেশ #মিয়ানমার
বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য কী? কলকাতার দাদারাও বাঙালি। আমি বাঙালি হলেও স্পেশাল দিক আমি বাংলাদেশি! দুইটা এক না। সংস্কৃতির কথা বলার সময় এ দুটোকে গুলিয়ে গ্লুকোজ খাবেন না প্লিজ 😉 [বাঙালি তারাই যাদের বলার ভাষা বাংলা। কলকাতা আসামে যারা আছেন তারাও বাংলা বলেন বিধায় উনারা বাঙ্গালি। কিন্তু ওরা ভারতীয় । আমরা বাংলায় বলি কিন্তু সীমানায় আমরা বাংলাদেশি। আমাদের যেমন নিজস্ব সংস্কৃতি রয়েছে; তেমনি ওদেরও আছে। দেশীয় সংস্কৃতির কথা যখন বলব তখন বাঙালি টেনে আনা যাবে না। আনতে হবে বাংলাদেশি। কারণ আমি কথা বলছি বাংলাদেশ নিয়ে। আসাম কিংবা কলকাতা নিয়ে নয়।]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন