সবচেয়ে মজা পাচ্ছি এটা দেখে, অনেক ছেলেপেলে সাবজেক্ট খুঁজে ফেরা বালকদের টিপস দিচ্ছে 'তোমার এটা পড়লে তুমি এটা করতে পারবা ভবিষ্যতে' মজার ব্যাপার হল, সেসব টিপস দেয়া ছেলেপেলেগুলো এখন বেশিরভাগই ১ম অথবা ২য় বর্ষে পড়ছে; নিজেদের ভবিষ্যৎ নিজেরাই জানেনা। তবুও আরেকজনের ভবিষ্যৎ বলে দিচ্ছে। এক্ষেত্রে সেইফ পজিশন হল, যতগুলো অপশন আছে সেগুলোর ভালো দিক খুঁজে বের করে বলা আর যারা পাশ করে জব মার্কেটে ফাইট করেছে/করছে তাদের মেনশন করে দেয়া। কোন কম্পারিজনে না যাওয়া; গেলেই তর্ক বাড়বে। কারণ সবাই বেস্ট হতে চায়। আর বাংলাদেশে বেস্ট বলে কিছু নাই। তুমি যদি ভালো হও, রিজিকে থাকে; প্রতিষ্ঠান ডাজেন্ট ম্যাটার। তুমি ভালো করবাই :)
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং কর্নেল শাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপ-প্রধান। তাঁর বাড়িতে ঢোকার সময় আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন। নিচ তলায় এক পিচ্চিকে নীল তিমিতে ধরেছিল। আংকেল অনেক কষ্টেসৃষ্টে ছুটিয়েছেন। আব্বা আমাকে ডেকে বললেন আশপাশে এমন কাউকে পেলে যেন খেলতে বারণ করি। ছোট ভাই - বোনেরা, লুডু স্টার ব্লু হোয়েল থেকেও ডেন্জারাস। সময় ও আয়ু শেষ করে। আমি বারণ করি পোস্ট দিয়ে, কিন্তু ইনবক্স মেসেজ বন্যায় ভাসিয়ে দিয়ে নয় ;) Met with a guy one hour before. Interesting thing is met with him 4 years ago exactly on this day! Different places but he has found me twice! Bemusing!
আমার কাছে ইংরেজিতে মনের ভাব প্রকাশ করাটা কষ্ট লাগে। কারণ, ভাবনাগুলো বাংলাতেই থাকে। প্রথমে ইংরেজিতে লিখে পরবর্তিতে ঝরঝরে বাংলায় অনুবাদ করলাম :) "মানুষ তার চারপাশের পরিবেশ দ্বারা খুব প্রভাবিত। যখন আপনি এমন কিছু মানুষের সান্নিধ্য পাবেন যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা এই চলমান অন্যায়-অস্থিরতা-হত্যা-খুনের পৃথিবীর মাঝেও অদম্য আশাবাদের সুতোয় মালা গাঁথে -- তখন আপনিও আশাবাদী হবেন আপনার জীবন নিয়ে। তখন নিজ জীবনকেও সম্ভাবনার আধার মনে হবে, মনে হবে একদিন আপনি চারপাশ কে নিয়ে সুখ আনতে পারবেন। টের পাবেন আপনি বিশ্বাস করছেন যে চলমান কষ্টের সময়টা কেটে গেলেই আপনি আবার সুন্দর সময় খুঁজে পাবেন। এই আশাবাদের তরী বেয়ে চলেই এসেছে মানবজাতি এতটা পথ। নতুবা প্রতিটি মানুষের জীবনেই যে ভীষণ ধাক্কা আসে জীবনের একেকটি ক্ষেত্রে, মানুষকে পরাজিত হয়ে পদদলিত হতে থাকতে হত। কিন্তু সম্ভাবনাকে আঁকড়েই মানুষ এগিয়ে যায়।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন