YouTube
আম্মার মতে YouTube এর মত ফালতু জিনিস আর একটাও নাই। ২ বছর আগে একবার বলেছিলাম আমি আম্মাকে টেক সচেতন করতে চাই। যেহেতু উনি বেবি বুমারস ক্যাটাগরির মানুষ। ফার্স্ট স্টেপ ছিল Web Designing এর টুকিটাকি। এবারে আম্মাকে জিমেইল খুলে দিয়ে বললাম, ইউটিউব দেখবা। কয়েকটা রান্নার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম। উদ্দেশ্য আম্মা রান্না করবে আর আমি খাবো :P তো আপনারা জানেন YouTubeএ মাঝেমাঝে 'অবিশ্বাস্য ব্যাপার ভিডিও সহ দেখুন' টাইপ কিছু চলে আসে না চাইলেও :/ এরকম আম্মার আইডিতেও হয়েছে। বন্ধের ওয়ে পাইলাম না। আম্মা কেন এমন সিদ্ধান্তে উপনীত হলেন সেটা জানতে গিয়ে দেখি কোন ভিডিওতে জগাখিচুরি বানিয়ে দেখিয়েছে আর আম্মা টেস্ট করতে বিপদে পড়েছে :D সাথে অপু-সাকিবের বিয়ে, অপর্ণার রোড এক্সিডেন্টে মারা যাবার ভুয়া নিউজ তো আছেই :v আপনারা কী মনে করেন? :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন