মুক্তিযুদ্ধোত্তর ইতিহাস
মুক্তিযুদ্ধোত্তর সময়ে অর্থাৎ ৭২-৭৪ সময়কালে দেশের পরিস্থিতি নিয়ে কি কোন বই আছে? কেউ জানেন?
.
বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, অগ্রজদের কাছ থেকে এমন সময়ের কথা শুনেছি যখন কোন 'মুক্তিযোদ্ধা কোটা' ছিল না। কিছু প্রাকটিসের কথা শুনেছি। আমার খুব ইচ্ছে করছে সহীহ কোন দলিল দেখে নিশ্চিন্ত হতে
জানতে ইচ্ছে হচ্ছে, মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা ঐ সময়গুলোতে কেমন দিন কাটাতেন, কী করতেন, আশেপাশের মানুষেরা তাদের সম্পর্কে কেমন মনোভাব পোষণ করতেন
.
যখন ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের গল্প শুনতাম অগ্রজদের কাছে। তাঁরা সরাসরি দেখেছেন। আমার কাছে মনে হত যারা বুকে সাহস নিয়ে একেকটা পাকি মিলিটারি মেরেছে, ক্যাম্প উড়িয়েছে তারাই হলেন মুক্তিযোদ্ধা। সময়ে সময়ে এই সংজ্ঞা বদলেছে। সংখ্যা বেড়েছে। এখন জানছি যারা লুকিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন তারাও মুক্তিযোদ্ধা। সরাসরি রণক্ষেত্রে না থাকলেও
.
চেনা এমন অনেকেই আছেন, খুব ডানপিটে ছিলেন, পুরা গ্রাম মাথায় তুলে ফেলতেন; তাঁরা গেছেন যুদ্ধ করতে। আর অনেকে শান্তশিষ্ট, মায়ের অবাধ্য হয়ে একটু সাহসী হতে পারেন নাই তারা ঘরে লুকিয়ে এদিক সেদিক পরিবারকে নিয়ে পালিয়ে তাদের সময় দিয়ে কাটিয়ে দিয়েছেন নয়টা মাস। এমন অনেকেরই নাম শুনলাম যারা বলেছেন তাঁরা এত কিছু ভাবেননি, কোন পার্টির জন্য যুদ্ধে যাননি। ভেবেছেন দেশকে মুক্ত করতে হবে। এজন্য গেছেন। মুক্তিযুদ্ধের পরে সার্টিফিকেটের জন্য পর্যন্ত এপ্লাই করেননি। ভেবেছেন এসব দিয়ে কী হবে? তাদের জায়গায় এমন কিছু মানুষও 'পারমিট' (এ সম্পর্কে জেনে নিবেন। অনেকে খারাপ চোখে দেখত) নিয়েছে যারা মুক্তিযুদ্ধের সময় খাটের তলে লুকিয়েই দিন পার করেছেন। মস্করা আজবধি চলছে। কিছু করার নাই। আমরা অনেক পরে জন্মেছি। শুধু শুনে যাই। পড়ে যাই ইতিহাস। ৯০এর ছেলেমেয়েরাই বোধকরি ইতিহাসের বিকৃতরুপ বেশিবার দেখেছে। মেনেও নিয়েছে। আর কিছু বলার ইচ্ছে বা সাহস নেই। এখন আমাকে বলেন কোন বই আছে যার মাধ্যমে আমি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশকে জানতে ও চিনতে পারব?
অগ্রিম ধন্যবাদ 
.
বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, অগ্রজদের কাছ থেকে এমন সময়ের কথা শুনেছি যখন কোন 'মুক্তিযোদ্ধা কোটা' ছিল না। কিছু প্রাকটিসের কথা শুনেছি। আমার খুব ইচ্ছে করছে সহীহ কোন দলিল দেখে নিশ্চিন্ত হতে
.
যখন ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের গল্প শুনতাম অগ্রজদের কাছে। তাঁরা সরাসরি দেখেছেন। আমার কাছে মনে হত যারা বুকে সাহস নিয়ে একেকটা পাকি মিলিটারি মেরেছে, ক্যাম্প উড়িয়েছে তারাই হলেন মুক্তিযোদ্ধা। সময়ে সময়ে এই সংজ্ঞা বদলেছে। সংখ্যা বেড়েছে। এখন জানছি যারা লুকিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন তারাও মুক্তিযোদ্ধা। সরাসরি রণক্ষেত্রে না থাকলেও
.
চেনা এমন অনেকেই আছেন, খুব ডানপিটে ছিলেন, পুরা গ্রাম মাথায় তুলে ফেলতেন; তাঁরা গেছেন যুদ্ধ করতে। আর অনেকে শান্তশিষ্ট, মায়ের অবাধ্য হয়ে একটু সাহসী হতে পারেন নাই তারা ঘরে লুকিয়ে এদিক সেদিক পরিবারকে নিয়ে পালিয়ে তাদের সময় দিয়ে কাটিয়ে দিয়েছেন নয়টা মাস। এমন অনেকেরই নাম শুনলাম যারা বলেছেন তাঁরা এত কিছু ভাবেননি, কোন পার্টির জন্য যুদ্ধে যাননি। ভেবেছেন দেশকে মুক্ত করতে হবে। এজন্য গেছেন। মুক্তিযুদ্ধের পরে সার্টিফিকেটের জন্য পর্যন্ত এপ্লাই করেননি। ভেবেছেন এসব দিয়ে কী হবে? তাদের জায়গায় এমন কিছু মানুষও 'পারমিট' (এ সম্পর্কে জেনে নিবেন। অনেকে খারাপ চোখে দেখত) নিয়েছে যারা মুক্তিযুদ্ধের সময় খাটের তলে লুকিয়েই দিন পার করেছেন। মস্করা আজবধি চলছে। কিছু করার নাই। আমরা অনেক পরে জন্মেছি। শুধু শুনে যাই। পড়ে যাই ইতিহাস। ৯০এর ছেলেমেয়েরাই বোধকরি ইতিহাসের বিকৃতরুপ বেশিবার দেখেছে। মেনেও নিয়েছে। আর কিছু বলার ইচ্ছে বা সাহস নেই। এখন আমাকে বলেন কোন বই আছে যার মাধ্যমে আমি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশকে জানতে ও চিনতে পারব?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন