বিশ্বায়ন
Quora তে এক লোক আমাকে ফলো করে। আমাকে ইন্ডিকেট করে প্রশ্ন ছুড়ে। লোকটা আজ আমাকে ফেইসবুকে খুঁজে পেয়েছে। রিকুয়েস্ট এক্সেপ্ট করলাম। নক দিল। ভদ্রভাবে সব কিছু খুলে বলল।
.
সে আমার সাথে গত ৫ মাস ধরে কানেক্ট হবার ট্রাই করছে। কেন? কারণ আমার দুইটি অনলাইন পোস্ট।
.
On Academia, 2011: Hey! Is there anyone know about Neural Electronics? I want to help the paralyzed person. How about merge robotic intelligence with our intelligence? Well, I named it 'neuroelectronics' If someone working on that please respond. Thanks.
.
On Twitter, 2015: Doing nano course on Computational Neuroscience from University of Washington. Is there anyone taking?
.
এই লোকটার সাথে গতকাল থেকে কথা বলে যা বুঝলাম। সে খুবই অবাক হয়েছে বাংলাদেশের মত ছোট একটা দেশে এমন কিছু করার কথা ভেবেছিল কেউ তাও ৬ বছর আগে। এই লোকটা হল Neuroscience এ PhD করা। Computational Neuroscience নিয়ে কাজ করছে গত ৫ বছর। মজার ব্যাপার হল, ইনি সম্প্রতি Neuralink এ জয়েন করেছেন। যা কিনা ElonMusk এর নতুন কোম্পানি। যে আইডিয়ার কথা ২০১১ সালে আমি Academia তে জিজ্ঞেস করেছিলাম তার সূত্র ধরে এই লোকটা আমাকে খুঁজে পেল। ভেবেছিলাম ফেইক, বাট তার রিসার্চ পেপারস আর LinkedIn, Quora Profile দেখে নিশ্চিত হলাম।
.
এখন সে আমায় ঘাটছে। প্রশ্নের পর প্রশ্ন। অনেক ফাইল দিচ্ছে পড়তে। সব আমার মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে। আমাকে বুঝাচ্ছে তোমার Electronics, Robotics এর অনেক কিছু কিন্তু Neuroscience এও কাজে লাগে। এখন সাধছে.....
.
পৃথিবীটা অনেক ছোট তাই না?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন