চুরিবিদ্যা



সম্প্রতি দুটো বিষয় খেয়াল করলাম। প্রথমটা হল, যারা ডিজিটাল ওয়ার্ল্ডে গিয়েছিলেন তাঁরা জানবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রোবট সোফিয়ার সেশনটায় আমিও ছিলাম। এই সেশনের একেবারে শেষে লেজার শো দ্বারা সরকারের ICT খাতে সাফল্যগুলো তুলে ধরা হয়েছিল। মজার ব্যাপার হল, শো শুরু হল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। যেটা যারা মুভি দেখেন প্রথমেই ধরে ফেলতে পেরেছেন। হ্যাঁ, ব্যাটম্যান বিগিন্সের থিমসং ছিল  
.
২য়টা হল গতকালের ঘটনা। টিভি ছেড়ে সংবাদ শুনব। দেখি বঙ্গবন্ধুর উপর একটা প্রোগ্রাম চলছে। একটু পরেই আমাদের সবার চেনা একটা থিম সং দিয়ে প্রোগ্রামটা শেষ হল। এখন যেটার নাম বলব তার কথা আপনারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারবেন না। সিরিয়াসলি! বঙ্গবন্ধুর প্রোগ্রামের সাথে এটা যায়! নাম বলি তাইলে  গেইম অব থ্রোন্স  এটার সূচনা সঙ্গীত দিয়ে ৭ মার্চের ভাষণের উপর প্রোগ্রামটা শেষ হল! শুনে আক্কেলগুড়ুম অবস্থা!
.
আচ্ছা, এইযে যারা এসব সাউন্ড এডিটিংয়ের কাজ করেন তাদের কি কাণ্ড জ্ঞানের অভাব আছে? একটু সৃজনশীলতা নাই? Digital World এর মত ইভেন্টে এতগুলা বিদেশির সামনে হলিউডের নামকরা মুভির থিম সং চালায় দেয়; আবার জাতীয় টিভিতে 18+ rating এর একটা টিভি সিরিজের থিম সং। নাহ! এরা আজকাল খুব মুভি-সিরিজ দেখে মানলাম তাই বলে এভাবে?!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি