আয়মান বলছে বলে না; সালাম দেয়া হল রাসুলুল্লাহ (সাঃ)এর সুন্নাহ। সালাম দেয়ায় কোন বড় ছোট নেই। আমি আমার ছোটদেরেও সালাম দিই। এমবিএতে এক স্যার আছে তার সাথে সালামের প্রতিযোগিতা চলে আমার। স্যার সবাইকেই সালাম দেন আগে। আগে সালাম দেয়ায় সওয়াব পাওয়া যায় তাই :) আমিও তাই চাই =D সুন্দর করে সালাম দেয়ার মাঝে একটা ভালো লাগা কাজ করে। আমিও র্যান্ডমলি বাসে যাকে পাশে পাই তার সাথে সালাম বিনিময় করি; বকবক শুরু করে দিই। একটি সুন্দর সালামই পারে আপনার আশেপাশের মানুষের আপনার সম্পর্কে থাকা দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিতে; হৃদ্যতা স্থাপন করতে, অপরিচিতকে বন্ধু বানাতে :) আসসালামু আলাইকুম 😊
সবচেয়ে মজা পাচ্ছি এটা দেখে, অনেক ছেলেপেলে সাবজেক্ট খুঁজে ফেরা বালকদের টিপস দিচ্ছে 'তোমার এটা পড়লে তুমি এটা করতে পারবা ভবিষ্যতে' মজার ব্যাপার হল, সেসব টিপস দেয়া ছেলেপেলেগুলো এখন বেশিরভাগই ১ম অথবা ২য় বর্ষে পড়ছে; নিজেদের ভবিষ্যৎ নিজেরাই জানেনা। তবুও আরেকজনের ভবিষ্যৎ বলে দিচ্ছে। এক্ষেত্রে সেইফ পজিশন হল, যতগুলো অপশন আছে সেগুলোর ভালো দিক খুঁজে বের করে বলা আর যারা পাশ করে জব মার্কেটে ফাইট করেছে/করছে তাদের মেনশন করে দেয়া। কোন কম্পারিজনে না যাওয়া; গেলেই তর্ক বাড়বে। কারণ সবাই বেস্ট হতে চায়। আর বাংলাদেশে বেস্ট বলে কিছু নাই। তুমি যদি ভালো হও, রিজিকে থাকে; প্রতিষ্ঠান ডাজেন্ট ম্যাটার। তুমি ভালো করবাই :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন