স্মৃতি রোমন্থন
বড়-ছোট ভাইয়েরা MISTতে চান্স পাওয়া নিয়ে স্মৃতি রোমন্থন করছে তাই আমিও করলাম :)
৮ বছর আগে ....
ঢাকা ভার্সিটি থেকে ফিরছি। প্রথমে এক স্যারের ফোন, 'কই চান্স পেলি?' আমি বললাম 'স্যার ঢাকা ভার্সিটিতে ইন্টারভিউ দিয়ে আসলাম। চয়েজ ফর্ম ছিল। এপফিজিক্স, ফিজিক্স, স্টেট, ম্যাথস.... এগুলার বাইরে পাব না।' স্যারের ফোন রাখতে রাখতেই আব্বার ফোন পেলাম, 'তুমি MIST তে চান্স পাইস, চলে আসো বাবা। ডিইউতে ভর্তি হবার দরকার নাই।' বিষণ্ণ মনে কলটা কেটে দিয়ে ভাবতে লাগলাম। সেদিন হেঁটে হেঁটে বাসায় আসতে আসতে কত কিছু ভাবলাম। সব ইমাজিনারি ফ্ল্যাশব্যাক অফ ফিউচার।
যাই হোক, বাসায় এসে মতামত পাল্টে গেল। গুণীজনেরা বললেন বাছা তুমি টেকনিক্যাল লাইনে পড়তে চাও তো ইঞ্জিনিয়ারিং পড়ো। রুয়েটের এক গুণী বললেন তুমি মেকানিক্যাল পড়। বুয়েটের এক গুণী বললেন সিভিল পড়। আমি MIST এর মেধাতালিকার প্রথম দিকে তাই চাইলে সব দিকে যেতে পারব। ঠিক করলাম গন্তব্য সিএসই। এক গুণীর মতে গণিতে ভালো ছেলেরা নাকি প্রোগ্রামিং ভালো পারে :O (আমি ততদিনে ল্যুপ ঘুরাতে জানতাম অবশ্য :P )
আমার ভেতর থেকে বলতে থাকা কোন এক কণ্ঠ 'ঢাকা ভার্সিটি?' হারিয়ে গেল নিছক চোখ কান খোলা ছিল না বলে। তাই তো গুণীজনদের কথা মেনে DU vs. MIST (কারণ BUET এ হইনি, ঢাকাতে থাকার বেস্ট অপশন এরা) দ্বৈরথে MIST কে কবুল বলে ফেললাম।
আল্লাহ মনে হয় মুচকি হাসছিলেন তখন। কারণ খেলা তখনো শেষ হয়ে যায়নি। সবাই জানে খেলার রেজাল্ট কী! আমি এখন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ;) (আশা করি এটা সবাই ধরতে পারবে)
এই হল আমার MISTতে চান্স পাবার স্মৃতি রোমন্থন। আনন্দে উদ্বেলিত হয়ে এই নিয়ে কোন পোস্ট দিতে পারি নাই ফেইসবুকে কারণ ফেইসবুক সম্পর্কে জেনেছিলাম MISTএর প্রথম ক্লাসে :v আর নটর ডেমের রেজা স্যারের সাথেও পরে দেখা করার সাহস হয়নি কারণ স্যার বলেছিলেন, 'মাই বয় তুমি বুয়েট বা ডিইউতে চান্স না পেলে দেখা করতে আসবে না।' (উনি জানতেন হব, এজন্য বলছিলেন। পরে অবশ্য দেখা হয়েছে স্যারের সাথে)। আক্ষেপ নাই কোন। আল্লাহ যা প্ল্যান করেছেন সব ঠিকঠাক, আমার ভালোর জন্যই করা :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন