তনু হত্যার সুবিচার চাই

আমার মতে, প্রমাণিত হত্যাকারী/দেরকে পাথর মারতে মারতে জনসম্মুখে হত্যা করা উচিত। এটা পড়ার পর কেউ আমাকে আবার মধ্যযুগীয় বর্বর বইলেন না। ১৪০০ বছর আগের নিয়ম হলেও ভাই, এটাই আসলে হওয়া উচিত। জেলের অন্ধকার প্রকোষ্ঠে হত্যাকারীদের ফাঁসি দিলে কেউ দেখেও না; মনেও রাখে না। আপনি যদি প্রকাশ্যে সাজা দেন, তাহলে এই ধরণের হত্যাকাণ্ডগুলো ঘটাতে নিকট ভবিষ্যতে হত্যাকারীদের দুইবার চিন্তা করতে হবে।
.
হ্যাঁ আমি তনুর হত্যাকারীদের ব্যাপারে বলছি। সেই সাথে ঘটমান জান্নাত আক্তার শিল্পির হত্যাকারী শাহবাগে আন্দোলনের সাথে জড়িত কন্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমান অর্ক-র (বর্তমানে পুলিশি হেফাজতে) কথাও বলছি। সেই সাথে ভবিষ্যতের হত্যাকারীদের কথা মাথায় রেখে এই প্রস্তাবনা রাখছি। একটা জিনিস হয়তোবা খেয়াল করেছেন, আমি কিন্তু একবারও ধর্ষণের কথা বলিনি। কারণ, সবাই রেইপড রেইপড করছে!! আরে ভাই! তনু ওয়াজ মার্ডারড আফটার শি গট রেইপড! আর রেইপড জিনিসটা বাংলাদেশে প্রত্যেকটাদিন হচ্ছে- অনেক আই ক্যাচিং একটা জিনিস। খবরের পাতা উল্টালেই ধর্ষণের খবর মেলে; কত যে পরিবার সাফারার হচ্ছে হররোজ তার ইয়ত্তা নাই। তাই আসুন এটাকে রেইপড কেইসের চেয়ে মার্ডার কেইস হিসেবে বেশি প্রায়োরিটি দিই।
.
আমি জানি, আমার এই স্ট্যাটাস; আপনাদের লাইক-কমেন্ট-শেয়ার কিছুই কোনই কাজে আসবে না। নিছক সময় নষ্ট বলতে পারেন। কিন্তু অন্যায় ঘটতে দেখলে প্রতিরোধ না করতে পারি; লিখে প্রতিবাদ করতে পারাটা এটলিস্ট ঈমানের লোয়েস্ট লেভেলের পরিচয় দেয়। তনু আমাদের বোনের বয়সী। আমাদেরই ছোট বোন। ভুলে যান সে হিজাব পড়ত; নাকি পড়ত না। ভুলে যান তার ফ্যামিলি কোন লেভেলের ছিল। এইসব সব মাইনর ফ্যাক্ট। মেইন ফ্যাক্ট হল, আজ আপনি প্রতিবাদ করবেন না; কাল আপনারই পরিচিত কোন ছোট বোন (এমনও তো হতে পারে আপনারই বোন) এই ধরণের হীনকর্মের স্বীকার হল। তখন কি করবেন? ভাই, প্রতিদিনই এই ঘটনাগুলো ঘটছে। সেদিন আমিও এইরকম একটা স্ট্যাটাস দিব; আপনি/আপনারা শূন্য চোখে নির্লিপ্ত হয়ে বসে থাকবেন- মাথায় কিছুই কাজ করবে না ভাই!
.
৪৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই লিখাটা লিখতে বসেছি। আপনারা সবাইই এই কথাটা জানেন, "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা খুবই কঠিন"। আসলেই! আজ আমরা স্বাধীন দেশের মানুষ, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলেই কি স্বাধীন? একটাবার চিন্তা করুন। আর সোচ্চার হউন এইসব হত্যাকারীদের বিরুদ্ধে। প্রতিজ্ঞাবদ্ধ হউন এদের পেলেই প্রকাশ্যে হত্যা করে দৃষ্টান্ত স্থাপন করার। না হলে আজ বাদে কাল এর ভুক্তভোগী হবে আমাদেরই বোন। আল্লাহ আমাদের সহায় হউন।

#JusticeForTonu #তনু_হত্যার_সুবিচার_চাই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি