সকালে জেগে জেগে রশিদ খানের বিধ্বংসী বোলিং দেখলাম। এই আফগান বোলার ক্যারিবীয়ানদের তাদের মাটিতে পুরোই ধসিয়ে দিলেন একাই। আর এটা জায়গা করে নিল ওয়ানডের বেস্ট বোলিং ফিগারের অন্যতম হিসেবে: ৭/১৮!!

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বাইরে আরেক টেস্ট প্লেয়িং নেশনকে আফগানরা হারাল। এটা নিশ্চিত যে আগামী ২০ বছরে নেক্সট এশিয়ান ক্রিকেটে পরাশক্তি হতে যাচ্ছে এই যুদ্ধবিধ্বস্ত দেশটি। বেশ সমীহ জাগানিয়া কিছু প্লেয়ার আছে তাদের যেমন, মোহাম্মদ নবী, আসগর স্টানিকজাই, রশিদ খান। এদের আমরা বিপিএলেও দেখেছি!

অন্যদিকে ক্যারিবীয়ানদের এখন খরা চলছে। তরুণ তুর্কি চেইজের নেতৃত্বে দলটি খাবি খাচ্ছে এখন। লারাদের সময়ে ফিরতে হলে তাদের অপেক্ষা করতে হবে আরো ক'বছর। খুব চাইবো ক্যারিবীয়ানরা যেন সে স্বর্ণালী দিনগুলোতে ফিরে যায়। চ্যাম্পিয়নস ট্রফি ও পরপর দুই বিশ্বকাপ জেতা দেশটি এখন সহযোগী দেশের সাথেও হারে-- এটা দেখতে সত্যই খারাপ লাগে!

#cricket #riseofafghanistan

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি