ভবিষ্যৎ পৃথিবী
মানুষ ধীরে ধীরে AI নির্ভর হয়ে যাচ্ছে। Google Home এর মত প্রযুক্তিগুলোর এর সাম্প্রতিক উদাহরণ। IoT এর কল্যাণে সব স্মার্ট হয়ে যাচ্ছে এখন। পাশের বাসায় ফ্রিজে কী খাবার আছে তা জানতে পারবে বাচ্চা হ্যাকাররা। ভবিষ্যতে এমন খবর শুনলে অবাক হব না :)
.
১৯৮৬ সালের জনপ্রিয় টিভি সিরিজ Knite Rider এ আমরা দেখেছি কথা বলা গাড়িকে, যে নিজেই নিজে চলতে পারত। KITT এর মত কথা না বলতে পারলেও Google এর বদৌলতে আমরা সামনে পেয়ে গেছি Waymo।
.
Marketing Management পড়ানোর সময় এক স্যার বলেছিলেন, এখন যেসব SciFi মুভি দেখেন সেসব প্রযুক্তি নিয়ে আসলে এখন কাজ হচ্ছে; সামনে আসছে। আমাদের দেখিয়ে অভ্যস্ত করা হচ্ছে। কথা মনে হয় সত্য। Iron Man এর J.A.R.V.I.S. এর মত মার্ক জাকারবারগের অলরেডি একটা জারভিস আছে। আবার IBM এর Watson চলে এসেছে অনেক আগেই। আগামীতে Smart Home System এ Cortana এর মত AI নিশ্চয়ই দেখা যাবে :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন