ঘোর অন্ধকার দেখছি সামনে

সম্মান অনেক আগেই চলে গেছে। সেই ৫ বছর আগে। বন্ধুটি যখন রাস্তায় মরে পড়েছিল। তখন কিছু মানুষ বলেছিল আজ আমাদের সমর্থন দিলে না কাল তোমাদের পিঠে ছুরি মারলে বুঝবে আমাদের কষ্ট। কোটা আন্দোলন স্তিমিত করে দিল রাজনীতি ঢুকিয়ে। নিরাপদ সড়কের দাবিতে বাচ্চাদের আন্দোলনে একই কাজটাই করল। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃত্রিম উপগ্রহ, পদ্মা সেতু, উড়ালসেতু, মেট্রোরেইল দিয়ে কি হবে লোকজন যদি নিরাপদে না থাকে? আর কতদিন মানুষ অবুঝের মত আস্থার বানী শুনে নির্লজ্জ মিথ্যুক কিছু মানুষকে নেতা মেনে যাবে? আর কতদিন ছাত্রের নামে অছাত্র কিছু সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপ দেখেও চুপ থাকবে? পরিবর্তন কি আসবে না? 

ঘোর অন্ধকার দেখছি সামনে। আজ হতে মাস কয়েক পরে আমরা যদি সব ভুলে যাই তাহলে বুঝে নিব এই দেশ নিয়ে ভেবে কিছুই হবে না। এরপর আমরা উন্নয়নের জোয়ারে ভেসে যাব কি?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি