টিভিটাতে বেশ সমস্যা। ঝির ঝির করে। আমার আম্মা বিটিভি দেখেন। আমি টিভি দেখি না বললেই চলে। বাসায় ফিরতেই আম্মা বললেন, এই যে তোরা আন্দোলন করছিস (আমি করি না যদিও সমর্থন করি) এভাবে ভিসির বাসা ভাঙ্গা কি ঠিক? আবার বলছিস ৫৬ কে ১০ করতে। একটু আগে তো বিটিভিতেই দেখালো সংবিধানে নাকি পারসেনটেইজ দিয়া বলা আছে? সংবিধানের বিপক্ষে তোরা শেষমেশ?
আমি হাসলাম, বললাম ওয়েট। সংবিধানখানা নিয়া আসি।
এরপর সংবিধান খুলে অনুচ্ছেদ ২৯ জোরে জোরে পড়ে শুনালাম। [২৯(১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে] আর আম্মাকে সংবিধানখানা ধরিয়ে দিলাম। বললাম খুঁজে বের করুন কোথায় এসব ৫৬% এর কথা লিখা আছে! এটা আপনার এসাইনমেন্ট :) সংবিধান পড়ার চেয়ে মজার ব্যাপার আর কিছু নাই ;)
পুনশ্চঃ বিটিভি জাতীয় গণমাধ্যম। স্বাভাবিকভাবেই তারা দিনশেষে ভাঙচুরই দেখাবে কিন্তু সংগ্রামটা দেখাবে না। আম্মা সোজা সরল মানুষ। ভাগ্য ভালো ৭১ টিভির খপ্পরে পড়েন নাই। বিটিভি হল মন্দের ভালো; দেশ যদি উল্টেও যায় তারপরেও ওরা দর্শকদের কাছে সেটা পৌঁছুতে দেবে না। তবে নিউজ যা করে সব ভেবে চিন্তেই করে। ৭১ এর মত ফালতু রিপোর্ট করে না! যাক আম্মাকে কনভিন্স করাতে পেরেছি :D বাংলাদেশে সংবিধানের উপরে কিছু নাই :)
অনুচ্ছেদ ৭এর অংশবিশেষ- প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৄত্বে কার্যকর হইবে। :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন