ভবিষ্যতে যারা সামরিক প্রতিষ্ঠানে পড়তে আসবে তাদের প্রতি কিছু অগ্রিম উপদেশ (কিংবা অনুরোধ) হল-
"সর্বদা মাথায় রাখবে তুমি একজন বেসামরিক; প্রতিদিন নতুন নতুন নিয়ম আরোপ করা হবে। যদি পাশ করে যেতে চাও তাহলে মাথা পেতে মেনে নিতে হবে। কোন প্রতিবাদ করা যাবে না কারণ, তুমি সামরিক প্রতিষ্ঠানের খেয়ে পড়ে কীভাবে প্রতিবাদ করবে?  আর তোমার সাথে সাথে সামরিক কর্মকর্তাদেরদের ছেলেমেয়েরাও পড়বে তাদের বন্ধুর মত মেনে তো চলবেই এমনকি মাঝে মাঝে মন না চাইলেও তাদের যুক্তিগুলোও মেনে নিবে। সামরিক প্রতিষ্ঠানের সুন্দর গুছানো পরিবেশ দেখেই মোহগ্রস্থ হবে না। কারণ তার আড়ালে লুকিয়ে আছে অজস্র বিধিনিষেধ। এগুলো মাথা পেতে মেনে নিলে আশা করি টিকে থাকতে পারবে। ভেতরে ভেতরে মরে গেলে টেনে টুনে পাশ করে বের হবে কিন্তু স্বর্ণপদক পাবে এমন আশা না রাখাই ভালো। পুনশ্চঃ মনে রাখবে এটা ফেইসবুক। ফেইসবুকে বসে ফেইসবুকের বিরুদ্ধে অনেক কিছু বললেও এই নীতি বাস্তবে প্রয়োগ করতে পারবে না। করলেই গোপনে স্ক্রিনশট কিংবা প্যাঁদানি খাবার সুবর্ণ সুযোগ রয়েছে।"
ইতি সামরিক প্রতিষ্ঠানের একজন প্রাক্তন বেসামরিক।
(সবার জন্য প্রযোজ্য নয়)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি