কলেজে থাকতে স্যাররা কোন সিলেবাস ধরে পড়াতেন না। এক একটা বই আমরা তামা তামা করতাম। টেস্ট পরীক্ষার পর মাথায় আসত যে টেস্ট পেপার সল্ভ করা লাগবে! এর পর চেক করলে দেখা যেত সবই আমরা পারি। নটর ডেমের ছেলেদের তাই এসব সিলেবাস নিয়ে মাথা ঘামাতে দেখা যায় না কখনোই। ওরা যেকোনো প্রশ্নের জন্য সবসময় প্রস্তুত থাকে। আর এভাবেই তাদের গড়া হয়।

গতকালকের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন গতানুগতিক প্রশ্নের মত হয় নাই। যেসব অধ্যায় স্যাররা সাধারণত বাদ দিয়ে পড়ান সেগুলো হতেও প্রশ্ন দিয়েছে। যার ফলে বেশিরভাগ ছাত্র বাঁশ খেয়েছে। এদিক থেকে নটর ডেমের ছাত্র বাঁশ খেলেও তুলনামুলকভাবে কম বাঁশ খেয়েছে। কারণ, কিছু নটর ডেমের পরীক্ষার্থীদের সাথে কথা বলে বুঝলাম ওরা এসবে কেয়ার করে না; আমরাও করতাম কিনা জানি না! তবে এটা বুঝা গেল, বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে এসব ব্যাপারে নটর ডেমকে ফলো করতে পারে! শুধুমাত্র এইচএসসির জন্য ছেলেদের প্রস্তুত না করে আগামীর জন্য প্রস্তুত করা উচিত বলেই মনে করি!

কিছু ছেলেপেলে এখনই হতাশ কেননা ফিজিক্সে এ প্লাস না আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। তাদের জন্য পরামর্শ হল ইঞ্জিনিয়ারিং পড়ার চেয়ে অন্য অনেক ভালো সাবজেক্ট আছে; সেগুলো পড়লে আশা করি জীবনে ভালোভাবে থাকা যাবে। দেশ এত ইঞ্জিনিয়ার দিয়ে কি করবে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি