ক্রিশ্চিয়ানো রোনালদো জগদ্বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তাকে নিয়ে এখন মেতে আছে পুরো বিশ্ব। মিডিয়া ফলাও করে প্রচার করছে তার যত খবর। আমাদের আশেপাশে তার এমন সব ভক্ত আছে যারা কিনা সে যে শ্যাম্পু ইউজ করে সেটা ইউজ করে; সে কোন বডি স্প্রে ইউজ করে; সে কিভাবে ওয়ার্কআউট করে -- সব কিছু ফলো করে। মোদ্দা কথা, তাকে দেবতার মত মানে। তার সাথে একটা সেলফি তুলতে পারলে হয়ে যায় তাদের জীবন সার্থক। 

ফেইসবুক জুড়ে এখন একটাই ছবি। রোনালদোর কোলে দু'দুটো বাচ্চা। বাহ! সবাই লাভ রিয়েক্ট দিয়ে শেয়ার করছে ছবিটা। কী কিউট! কিন্তু বাচ্চাদের মা কই? এইতো কিছুদিন আগেও এই ফেইমাস প্লেয়ারের আরেক ছেলেকে দেখেছিলাম। সে ছিল তার আগের গার্লফ্রেন্ডের ঘরের সন্তান। 

ওল্ড ইংলিশ পিরিয়ডে রাজাগণ যখন নিজের সংসার, বউ ফেলে ব্রোথেলে গিয়ে সময় কাটিয়ে সেখানেও বীজ রোপণ করে দিয়ে আসতেন। আর এরপর যে চারাটা হত তাকে আদর করে ডাকা হত - বাস্টার্ড। আমাদের কিংয়ের ক'জন বাস্টার্ড তার ইয়ত্তা নাই। 

এমনকি এই যে দুই বাচ্চা তাদের বায়োলজিক্যাল মাদার কে রোনালদো এটা কেন জানায় না বিশ্বকে? কেন? কারণ একটাই ভয়- তার যশ, প্রতিপত্তি, ক্যারিয়ার। তার মানে এই দুই বাচ্চার মা অজ্ঞাত। কোন এক সাময়িক উত্তেজনায় সৃষ্ট হওয়া দুর্ঘটনার ফল। 

পাশ্চাত্যে এটাই নরমাল। কেননা তাদের লাইফস্টাইল ওল্ড ইংলিশ পিরিয়ডের রাজাদের মত। রাজকীয় হালে তারা যেখানে সেখানে তাদের বীজ রোপণ করে বাস্টার্ড তৈরি করে। যে কাজটাকে আমরা, মুসলিমরা ঘৃণার সাথে বলি যিনা করা। আর যিনাকারির শাস্তি আমাদের নতুন করে জানাতে হবে না, আমরা সেটা জানি। . ভাবছেন কেন বলছি এসব কথা? রোনালদো তো মুসলিম না; সে তো যিনা করলে প্রবলেম নাই। তাই না? আসলে প্রবলেমটা হইল, আমাদের। সে যিনা করসে আর আমরা সেই যিনাটাকে প্রসংসার বানে ভাসাচ্ছি, প্রমোট করছি। কি ভাই? আমরাও কম যাই না তাই না? শাস্তি আমাদেরও পাইতে হবে - যিনাকারীর প্রশংসা ও প্রচারকারী হিসেবে! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি