মানুষের স্বপ্নগুলো কালের পরিক্রমায় বাস্তবতার ঠ্যালা খেয়ে সময়ে অসময়ে পরিবর্তিত হয়। ছোট বেলায় পড়েছিলাম যার এইম ইন লাইফ নাই তার জীবন নাকি মাঝি বিহীন নৌকোর মত। জীবনের এ পর্যায়ে এসে পিছনে ফিরে তাকালে দেখতে পাই আমার কতই না স্বপ্ন ছিল! সেসব স্বপ্নের কিছুই পূরণ হয়নি। এত এত স্বপ্নের ভিড়ে মাঝেমাঝে মনে হয় আমার জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নাই।
খুব ছোটবেলায় হতে চেয়েছিলাম পাজেরোর ড্রাইভার :p আরেকটু বড় হয়ে হতে চাইলাম পাইলট; যা কলেজ পর্যন্ত ছিল। এরপর স্বপ্ন দেখতে লাগলাম ফিজিসিস্ট হবো আর হয়ে গেলাম ইঞ্জিনিয়ার :v
ইঞ্জিনিয়ারিং জবের ঠ্যালা খেয়ে ভাবলাম অন্ট্রোপ্রনার হবো; এখন করছি এমবিএ। এর পরে আর কী বাকি আছে জানিনা। তবে সময় থেমে নেই। স্বপ্ন একটার পর একটা দেখেই চলেছি; কিন্তু স্থায়িত্বের নাম নেই। জানিনা ভবিষ্যতে কী আছে, তবুও স্বপ্ন দেখতে চাই - পূরণ হোক বা না হোক। কারণ স্বপ্ন ছাড়া এ জীবন কল্পনাতীত।
#এলোচিন্তা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন