ঘরে বই বেড়ে গেছে তাই আম্মা পরিচিত এক ভদ্রমহিলাকে দেবার জন্য আমার যত বই আছে সব বস্তাবন্দী করেছেন। আজ এক সপ্তাহ হল বস্তাটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। প্রথমে দেখতে খুবই খারাপ লাগছিল; কত স্মৃতি বইগুলো নিয়ে। কলেজে আমার প্রিয় টপিক ছিল বলবিদ্যা। গোলাম রহিম কাজির বইটা খতম দিয়েছিলাম মনে পড়ে। বই দুটোও আজ বস্তাবন্দী :(

কিন্তু এখন বিরক্ত লাগছে। নেয় না কেন মহিলা! আম্মাকে বলাতে আম্মা বলে, 'সেধে সেধে উপকার করতে গেলে মানুষ গায়ে মাখে না। বই টাকা দিয়ে বেচতাম তাইলে একটা মূল্য থাকত!' কথা সত্য! ফ্রিতে কত কিছু কতজনকে করে দিয়েছি। মনে নিই নাই কিছুই। পরে দেখা যায়, যাদের হেল্প করলাম তারাই কিছু না কিছু খারাপ করে বসে আছে। অথবা একটা সময় পরে ভুলে বসে আছে। বিখ্যাত জোঁকার সাহেব একটা কথা বলেছিলেন এমন-

"If you are good at something, never do it for free." (The Dark Knight) 

 #এলোচিন্তা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি