বিসিএস নিয়ে এত মাতামাতির কিছু নাই

বিসিএস নিয়ে এত মাতামাতির কিছু নাই। অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়াররা কেন বিসিএসে চলে যাচ্ছে দেখে হা-হুতাশ করতেসেন। অনেকে বলতেসেন, বিসিএস কেন দিব? এর চেয়ে আর্টস পড়তাম হুদাই কি ইঞ্জিনিয়ারিং পড়সি? :/ ভাই! ইঞ্জিনিয়ারগুলা হুদাই বিসিএসের দিকে যাচ্ছেনা। দেশে প্রতিবছর যে হারে ইঞ্জিনিয়ার বাইর হচ্ছে সে হারে জব ফিল্ড ক্রিয়েট হচ্ছে না। একটা ছেলে ৪ বছর পড়ার পর যদি তারে ১৫০০০ টাকার জব ধরায় দেয় যার নাই কোন ওয়ারেন্টি। তখন সে কেনই বা বিসিএস দিবে না? যেটায় একটু হইলেও সোশ্যাল স্ট্যাটাস আছে, পাওয়ার আছে, লোকে সম্মান করে। তখন বিসিএসের প্যারাকেও তার কাছে মধু লাগে। 

বিসিএসে হিউজ প্যারা আছে! যারা A to Z প্রেপ নিয়ে এক্সাম দিসেন তারা খালি জানেন এটা। যারা ভাবে বিসিএস খালি মুখুস্তের জিনিস, তারাই খালি এটার বিরুদ্ধে কথা বলে। বাট দিনশেষে ঐ লোকগুলারেই আফসোস করতে দেখবেন, বলবে কেন যে বিসিএস দিলাম না! 

আমি বিসিএস নিয়ে লেখাপড়া শুরু করসি ২০১৫ সাল থেকে। যখন লাস্ট ইয়ারে তখন দেখসি রুমমেটকে পড়তে, বন্ধুদের পড়তে। সেই রুমমেট এখন বিসিএস ক্যাডার পুলিশ, সেই বন্ধু এখন বিসিএস এডমিন ক্যাডার। আমার কাছে মনে হইছে তারা দূরদর্শিতার পরিচয় দিসে। আমাদের সময়েও পাবলিক লাইব্রেরিতে প্লাপানদের ধুমায় বিসিএস পড়তে দেখসি। এখন নাকি প্লাপান ফার্স্ট ইয়ার থেকে বিসিএসের জন্য পড়ে। ভালো তো। আমরা এত সিরিয়াস ছিলাম না। আমাদের প্লাপানদের টেবিলে জিআরইর বই শোভা পেত। এখন পছন্দের দিকটা চেইঞ্জ হইসে এই আর কি! দেশের সম্পদ দেশে থেকে গেলে ভালোই তো! এখানে আপনি আমি আগ বাড়ায়া মন্দ কথা বলার কে? . আমিও বিসিএস পরীক্ষা দিসি; কারণ আমি দিনশেষে আফসোস করতে চাই না। হইলে হইল না হইলে নাই। আল্লাহ যেখানে রিজিক লিখে রাখসে সেখানে হবে। অনেকে কোটা নিয়া হুদাই লাফায়। আমি কই ভাইরে পরীক্ষা দেয় লাখ, চান্স পায় হাজার। আমি সাধারণ মানুষ। আমার যে কোটা এটা তো কেউ কেড়ে নিতেছে না। এত লাফানোর তো কিছু নাই। আজকে চাকরি পাইলা না কালকে পাবা। যুদ্ধ চালায়া যাও তেল থাকলে। আমি জানি আমিও যুদ্ধ করসি। আর যুদ্ধে জয়-পরাজয় আছে। একেকজনের প্রায়োরিটি লিস্ট একেক টাইপের। তুমি ইঞ্জিনিয়ার হইস; এখন যদি মনে কর তোমার মেধা এই খাতে খরচ করে দেশের সেবা করবা তাইলে তো গুড! আর যদি মনে করো, ডিসিশন মেইকার হবা, আর বড় কিছু করবা দেশের জন্য তাহলে ভেরি গুড! অনেক ক্ষেত্র আছে। ইটস আপ টু ইউ। যারা বিসিএস নিয়ে বকে তাদের সাথে হুদাই লাফানো অর্থহীন; কারণ তারা হয় আগেই ভয় পেয়ে হেরে গেসে; না হয় নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে উঠেপড়ে লেগেছে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি