ফেইসবুকে আজ কিছু পোস্ট দেখলাম যেখানে বলা হয়েছে মিডিয়া সিরিয়া রিলেটেড যেসব ছবি দিচ্ছে সেসব সত্য নয়। এমনও কিছু প্রমাণসহকারে দেখানো হল যে নিহত বাচ্চারা অথবা ভেঙ্গে পড়া দালানের নিচে আটকে পড়া লোক আসলে একেকজন অভিনেতা। এসব দেখে অনেকের বিশ্বাস উঠে গেছে বলছেন। (বিশেষতঃ কিছু হিন্দু, খৃস্টানদের পেইজ হতে এসব প্রমাণসহকারে শেয়ার দেয়া হয়েছে)।
হ্যাঁ, আমিও কিছু প্রমাণ পেয়েছি যে মিশরের কিছু চলচ্চিত্রকার ছোট ছোট বাচ্চাদের নির্মম দৃশ্য চিত্রায়িত করে নেটে ছেড়েছেন। এমনকি কিছুদিন আগের ভাইরাল হওয়া ধুলোমাখা বসে থাকা শিশুটার ছবিও মিথ্যে ছিল বলে দাবী অনেকের।
এখন অনেকেই জানতে চাইবেন, এসবের সব কিছুই কি মিথ্যে? না। সিরিয়ান এক মা তার সন্তানের মৃত্যু কামনা করছেন কারন,তার সন্তান ক্ষুধার্ত। তাই তার আশা সে বোমার আঘাতে মারা গেলে,অন্তত জান্নাতে গিয়ে তো খেতে পারবে! BBC এই ভিডিওটা শেয়ার দিয়েছিল (http://www.bbc.com/news/av/world-43165232/at-least-in-heaven-there-s-food)। রিমেম্মবার?
যা দেখেন সব মিথ্যে না; আপনারা হয়তোবা মিডিয়ার মাধ্যমে ভুল ছবি শেয়ার দিয়ে ফেলেছেন, বিশ্বাস করে বসে আছেন। এখন এই বিশ্বাসে ফাটল ধরেছে। কিন্তু একটা বিষয় ভেবে বলুন তো এই যে দালানগুল ধ্বংস হয়ে গেল এসব কি মিথ্যে? সেখানেও কিন্তু মানুষ বাস করত। হ্যাঁ, এখন কিছু মানুষ বলবে এসব ইফেক্ট দিয়ে বানানো যায়। ভালো। বড় বড় ডোনাররা সেখানে কি করেছে তাহলে? মানুষ কিন্তু মরেছে! আহত হচ্ছে প্রতিদিন। এই যে ক্লোরিন গ্যাস ইউজ করে মানুষ মারা হচ্ছে এসব নিউজ তো মিথ্যা না। বাশার আল আসাদ আর রাশিয়া যে হামলা চালাচ্ছে এসব তো মিথ্যে নয়।
আপনার আশেপাশে অনেক কিছুই ঘটে। সেসব বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। যাচাই বাছাই করে দেখাটা জরুরি। কিন্তু সব যারা মিথ্যে বলে উড়িয়ে দেয় তারা হয় মিথ্যেবাজ অথবা ধান্ধাবাজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন