এসব বই আমার জন্য না!

গেল কিছুদিন টানা ২ টি বই আর্গুমেন্ট অফ আরজু এবং প্যারাডক্সিকাল সাজিদ পড়ার পর যা বুঝলাম- এসব বই আমার জন্য না। যাদের বিশ্বাস একেবারেই নড়বড়ে; কোন নাস্তিক তাদের প্রশ্ন করলে যারা বিভ্রান্তির মধ্যে পড়ে-- তাদের জন্য এসব বই টনিকের কাজ করবে। আর যেসব প্রশ্ন দেয়া হয়েছে এবং যারা এসব করে তাদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকার চেষ্টা করি। 'সামিআনা ওয়াত্বানা' অর্থাৎ শুনলাম মানলাম ক্যাটাগরির মানুষ আমি। কে কোন নাস্তিক আজাইরা প্রশ্ন করল আর সেই প্রশ্নে আমার ঈমান টলে গেল এইরকম মুসলিম আমি না। হেদায়েতের মালিক আল্লাহ; তিনি যদি না চান তাহলে কিছুই হবে না। বেশ প্যাঁচালে সালাম দিয়ে চলে আসি। তবে একটা কথা সত্য যে বইগুলোতে নাস্তিকদের প্রশ্নে দেয়া যুক্তিগুলো অকাট্য ছিল  আর যে মানুষ আহমেদ দিদাতের বিতর্ক শুনেছে তার কাছে এসব মামুলি লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি