সিরিয়া ক্রাইসিস
কবে আমাদের রক্ত এমন সস্তা হয়ে গেল? কবে আমরা এমন পাথর হয়ে গেলাম?
* “সকল মুসলিম একটি দেহের মত, যদি দেহের এক অংশে ব্যাথা অনুভূত হয়, তাহলে দেহের অন্যান্য অংশ তাতে আক্রান্ত হয়” (মুসলিম)
** নো‘মান বিন বাশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘সকল মুমিন এক ব্যক্তির মত। যদি তার চক্ষু অসুস্থ হয়, তখন তার সর্বাঙ্গ অসুস্থ হয়ে পড়ে। আর যদি তার মাথায় ব্যথা হয়, তখন তার সমস্ত দেহই ব্যথিত হয়’ (মুসলিম, মিশকাত, হা/ ৪৯৫৪)
*** আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য কর, চাই সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! অত্যাচারিতকে তো সাহায্য করব; কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? তখন নবী করীম (ছাঃ) বললেন, তাকে অত্যাচার করা থেকে বিরত রাখবে। এটিই তাকে তোমার সাহায্য করার নামান্তর’। (বুখারী ও মুসলিম, মিশকাত, হা/৪৯৫৭)
উল্লিখিত ৩টি হাদীসে মুমিনের পারস্পরিক সম্পর্ক ও সুদৃঢ় অবস্থানের স্পষ্ট বর্ণনা ফুটে উঠেছে। দেহের প্রতিটি অঙ্গের স্বতন্ত্র অবস্থান ও কর্মপরিধি থাকলেও বিপদে যেমন পরস্পরের প্রতি সহমর্মী-সমব্যাথী, তেমনি বর্ণে, বংশে, কর্মক্ষেত্রে বা ভৌগলিক অবস্থানগত পার্থক্য থাকলেও সুখে-দুঃখে, বিপদে-আপদে বিশ্বের সকল মুসলমান একটি অখন্ড শরীরের মত।
(সিরিয়ার এক যুবতীর হাহাকার করা ভিডিও দেখে মন খুবই খারাপ। আমরা দিন দিন মেরুদন্ডবিহীন জাতিতে পরিণত হচ্ছি। আমরা আজ ন্যায়বিচার চাইতে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকি, আফসোস!)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন