রুমে ঢুকেই তার দেখা। জিজ্ঞেস করলাম, খাইছ?
:না
-কেন?
: তুমি না এলে খাব কী করে? রুমে কী খাবার মতো একটা কিছু রেখে গেছ?
-বাইরে গেলেই পারতে।
: বাইরে যাব মানে? মাথা ঠিক আছে? বাইরে বেরোনোর অবস্থা রাখছ?
-তা-ই তো! আহারে সারা দিন কী কষ্টটাই না করলা।
: থাক আর ঢং করতে হবে না। ক্ষুধায় আমার পেটটা চো চো করছে।
-বাকিরা? ওরা খাবে না?
: তোমার আসার নামগন্ধ নেই বলে সবাই ঘুমাচ্ছে।
- তাহলে তো ভালোই হলো! ঘুমিয়ে থাক সবাই।
: মানে! ফালতু বকো না তো! সবাইকে ডাকছি...
কথা শেষ হতেই কানের কাছ দিয়ে মশাটা মিগ-২৯ যুদ্ধ বিমানের মতো শব্দ করে বাকিদের ডাকতে চলে গেল।
.
Originally written by Sozib Mia
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন