আল্লাহ না করুন যদি আমি আগামীকাল মারা যাই ....

(একটা ট্রেন্ড ভাইরাল হয়েছে, ভালো জিনিস তাই আমিও বলছি) 

আল্লাহ না করুন যদি আমি আগামীকাল মারা যাই ....

যেসব জিনিস করবেন এবং কখনোই করবেন না-
১) আমার ছবি ব্যবহার করে RIP ওয়ার্ড ইউজ করে কোন পোস্টার বানাবেন না। আমি এমন কেউ নই যে এসব করতে হবে। আপনাদের দু'আয় আমাকে শুধু রাখলেই চলবে।
২) ফেইসবুকে একটা সিস্টেম আছে যা আমি অনেক আগেই সেট করে রেখেছি। আমি মারা গেলে একমাত্র আমার একজন ক্লোজ ফ্রেন্ড এই আইডি ডিলিট অথবা মেমরালাইজ করে দিতে পারবে। আপনাদের অনুরোধ করব, আমার দৃশ্যমান পোস্টে অথবা ছবিতে দয়া করে ভিড় করবেন না।
৩) ফেইসবুক ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিচরণ রয়েছে। সেসবের আলামত যদি প্রকাশ পেয়ে যায়, দয়া করে ছড়াবেন না। রিপোর্ট করে বন্ধ করে দিবেন।
৪) আমি এমন কাজ করেছি/করছি যা হয়তোবা আমার ধর্মের বিপরীতে এসব আলামত দৃশ্যমান হলে দয়া করে কেউ স্ক্রিনশট নেবেন না; ছড়াবেন না। আপনি যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে আমার গুনাহ বাড়াতে সহায়তা করবেন না আশা করছি।
৫) অনেকের সাথেই অনেক কিছু নিয়ে চ্যাট হয়। চ্যাটের স্ক্রিনশটগুলো দয়া করে ছড়াবেন না।
৬) আমি হয়তোবা অজ্ঞানে/সজ্ঞানে অনেককেই অনলাইনে/অফলাইনে কষ্ট দিয়েছি; দয়া করে মাফ করে দিবেন।
৭) আপনি যদি আমার কাছ থেকে টাকা পেয়ে থাকেন, আমার বন্ধুদের মাধ্যমে আমার পরিবারের কাছে পৌছার চেষ্টা করবেন। টাকা পেয়ে যাবেন। ঋণমুক্ত থাকার চেষ্টা করি আমি সর্বদা।
৮) জানাজায় যদি শরীক হন তাহলে কোন ছবি তুলবেন না; ছড়াবেন না অনলাইনে। আমি জানি না আমার কীভাবে মৃত্যু হবে! আমি চাই না আমার ছবি দেখে আমার কাছের মানুষেরা কষ্ট পাক।
৯) আমার মৃত্যুর পরে বাংলাদেশে প্রচলিত নানাবিধ কুসংস্কার (যেমন চল্লিশা) এসব ইন শা আল্লাহ হবে না। আমার ক্লোজ ফ্রেন্ডদের প্রতি অনুরোধ তারা যেন আমার মৃত্যুকে কেন্দ্র করে কুর'আন তিলওয়াত না করে। কুর'আন একমাত্র নিজেদের জন্য পড়তে হবে। আমার জন্য তাদের আন্তরিক দু'আই যথেষ্ট হবে।
১০) পরিশেষে, আমার পরিবারের জন্য অনুগ্রহপূর্বক বেশি বেশি করে দু'আ করবেন যেন তারা শোককে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন। এবং আল্লাহ তাদের কষ্টকে প্রশমিত করার তৌফিক দেন।
(মৃত্যু অবশ্যম্ভাবী। আমি জানি না কবে কখন কোথায় আমার মৃত্যু হবে। জানানো মনে করলাম তাই সবাইকে জানিয়ে রাখলাম। আশা করি আমার অনুরোধগুলো রাখবেন)

"...... কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন জমিনে মৃ্ত্যুবরন করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত।" (সুরা লুকমান, আয়াত ৩৪ এর অংশবিশেষ)

(মোহাম্মদ আদিব ইবনে ইউসুফ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি