তথাকথিত উন্নত (!) দেশে নাকি এরকম হয়, বাচ্চা-কাচ্চা বড় হওয়ার পর হঠাৎ একদিন উৎসবে মেতে ওঠে। ঘটনা কী? আজ নাকি তাদের বাবা-মার বিয়ে!

ছোট বেলা থেকে পড়ে-লিখে আসছি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বড় হয়ে হঠাৎ একদিন দেখি উৎসবের আমেজ! বাংলাদেশ নাকি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে!

যা সত্য বলেই জানতাম তা হঠাৎ সত্যি হয়ে যাওয়ার উচ্ছ্বাস ... এ এক অদ্ভুত অভিজ্ঞতা!



(জাতিসংঘের সাইট আপডেট মনে হয় অনেক স্লো... আমাদের এখনো স্বল্পোন্নত দেশ হিসেবে দেখাচ্ছে  - https://www.un.org/.../least.../ldcs-at-a-glance.html

এই সুযোগে আবার একদল দেখি আমাদের উদযাপন ঠেকাতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে - https://www.jaachai.com/posts/post-2319)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি