ফেইসবুক ডাটা ডাউনলোড করলাম। আমার আমলনামা আমারই সামনে। কখন, কবে, কোথায় কার সাথে কথা বলছি সব কিছুর রেকর্ড করে রাখছে ফেইসবুক। বেশ ভয়ংকর একটা ব্যাপার স্যাপার! একবার চিন্তা করেন এত খুঁটিনাটি পার্সোনাল ডাটা যদি সে অন্য আরেকজনকে দিয়ে দেয় তাইলে তো শ্যাষ! মানসম্মানের ফালুদা হবে!
তেমনি আমার দুইকাঁধের দুই ফেরেশতা আমার প্রতিদিনের ভালো মন্দ কাজ লিখে রাখছে। আলহামদুলিল্লাহ যে, আল্লাহ অনেক দয়া করে আমার এই মন্দ কাজগুলা পাবলিশ করেন নাই। তো শেষ বিচারের দিন আল্লাহর সামনে তারা ডাটাগুলো তুলে ধরবে একেবারে ভিডিওসহকারে। কোটি কোটি মানুষের সামনে মন্দকাজগুলো দেখানো হবে (এ কী করল বান্দা; দেখুন ভিডিও সহ)। মানসম্মান কই যাবে! আর তখন মানসম্মান দিয়া যে কী করব জানি না। ততক্ষণে সব শ্যাষ!
[এই পোস্ট থেকে যে যার মত লেসন নিবেন; যে যার মত বুঝবেন। দুইটা প্রেক্ষাপট তুলে ধরার ট্রাই করলাম; যার প্যাটার্ন প্রায় সিমিলার]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন