অগোছালো - ১
কখনো কখনো লেখার মত কিছু খুঁজে পাওয়া যায় না। যেমন আজ কিছুই মাথায় আসছে না। কী লিখব? নাম দিয়েছি রোজনামচা। রোজ তো লিখতে হবে তাই না?
তো পেছনের গল্প বলি। আজকের গল্প নেই।
গেল ফেব্রুয়ারির সাতাশতম দিনটি আমার মোটেও ভালো যায়নি। পরীক্ষাহলের পরিদর্শক আমার খাতার বারোটা বাজিয়ে নিয়ে গেছেন টেনে। এমনটা কখনই হয়নি জীবনে। যাই হোক, এবার ব্যাটে বলে কিছুই মিলছে না। এবার রেজাল্ট যে কী হবে জানি না।
পিজিসিবিতে এই নিয়ে ৩য়বার পরীক্ষা দিলাম। মনঃপুত হল না। নাহ, এবারো হবে না। গাঁটছড়া বেধে বসলাম। নিজের বিষয়ের পড়ালেখা করা শুরু করব। আজ ৪ দিন কেটে গেল। ইচ্ছেটা কাগজে লেখা প্ল্যানেই আটকে আছে।
প্রতিযোগিতাগুলো হাতের কাছে দিয়ে চলে যায়। কিছুই করতে পারি না। তাই এবার ভাবলাম নিজেদের মধ্যেই করব।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমাজের সচিব পদে যোগদানে মনোনীত হলাম। সাথে একজন উপসচিব নিলাম। মহিলা এবং বিবাহিত।
আল্লাহ জানেন কপালে কী আছে! কারণ, আমি যেভাবে একের পর এক চাপ নিজের কাঁধে নিচ্ছি তাতে করে কিছুদিন পরে নড়তে পারব কিনা সন্দেহ আছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন