ব্লকচেইনের খুঁটিনাটি (শেষ পর্ব)

পর্ব - ১ 

ব্লকচেইন কীভাবে কাজ করে? 

ব্লকচেইন মূলত একটি P2P নেটওয়ার্ক তৈরি করে যেখানে ব্লকচেইনের প্রত্যেকটি ব্লকের ডেটা ইন্টারনেটে কানেক্টেড থাকা যেকোনো ব্যাক্তি ব্লকগুলোকে ভেরিফাই করতে পারে। যখন কোন নতুন একজন এই ব্লকচেইন নেটওয়ার্কে রেজিস্টার করে, তখন সে তার সামনের এনবং তার আগের সব ব্লকগুলোর কপি পেয়ে যায় এবং সে প্রত্যেকটি ব্লককে ভেরিফাই করে এবং নিশ্চিত করে যে ব্লকচেইনে থাকা প্রত্যেকটি ডেটা এখনও ঠিক আছে। ব্লকচেইনের প্রত্যেকটি ব্লক যত বেশি বার ভেরিফাই করা হয়, ডেটাগুলো ততই বেশি অপরিবর্তনীয় হয়ে ওঠে। মুলত এভাবেই ব্লকচেইন টেকনোলজি এগিয়ে যেতে থাকে। আমরা সবাই জানি যে বিটকয়েন ট্র্যানজেকশনগুলো ব্লকচেইন টেকনোলজির ওপরে ভিত্তি করে কাজ করে। 


ধরুন, আপনার কাছে ১০ বিটকয়েন আছে এবং আপনি সেখান থেকে ৫ বিটকয়েন আমাকে সেন্ড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই অ্যামাউন্টটি আপনার ওয়ালেট থেকে আমার ওয়ালেটে ট্রান্সফার হবে। যখন আপনি আমার ওয়ালেট অ্যাড্রেসে বিটকয়েনটি পাঠিয়ে দেবেন, ঠিক তখন এই লেন-দেনটির সব ডিটেইলস নিয়ে ব্লকচেইনে একটি নতুন ব্লক তৈরি হবে। এই ব্লকটির ডেটা হিসেবে থাকবে সেন্ডার অর্থাৎ আপনার ওয়ালেট অ্যাড্রেস, রিসিভার অর্থাৎ আমার ওয়ালেট অ্যাড্রেস এবং আপনি যতটুকু বিটকয়েন সেন্ড করবেন তার অ্যামাউন্ট। এবার এই নতুন ব্লকটি ব্লকচেইনে কানেক্টেড থাকা সবার সামনে আসবে ভেরিফাই করার জন্য। তারা সবাই যখন এই ব্লকটিকে ভেরিফাই করবেন বা নিশ্চিত করবেন যে সব ঠিক আছে, তখন এই ট্র্যানজেকশন রেকর্ডটি ব্লকচেইনে স্থায়ীভাবে থেকে যাবে এবং ট্র্যানজেকশনটি কমপ্লিট হবে। বিটকয়েনের ক্ষেত্রে এই ব্লক ভেরিফাই করার কাজটি যারা করে থাকে তাদেরকেই বলা হয় বিটকয়েন মাইনার। আর, এই ট্র্যানজেকশনটি প্রোসেস করার জন্য আপনাকে যতটুকু ফি হিসেবে দিতে হবে, তার অধিকাংশই পাবে বিটকয়েন মাইনাররা, যারা তাদের হার্ডওয়্যার ব্যাবহার করে বিটকয়েন মাইনিং করেছেন বা এই ব্লক ভেরিফাই করার কাজটি করেছেন। এবার নিশ্চয়ই কিছুটা পরিষ্কার ধারণা পেয়েছেন যে ব্লকচেইন কীভাবে কাজ করে এবং বিটকয়েন মাইনিং করলে কেনই বা মাইনাররা বিটকয়েন আয় করতে পারেন। 

ব্লকচেইনে আপনার ডাটা কি নিরাপদ?  

ব্লকচেইনে ট্রানজেকশন ডেটা পুরোপুরি নিরাপদ বলা যায়। একটা ব্যাংকের ব্যাংকিং সফটওয়ার এক বা একাধিক সার্ভারে থাকতে পারে। এজন্য হ্যাকার যদি ওই সার্ভার হ্যাক করতে পারে তাহলেই ব্যাংক বিপদে পড়ে যাবে, কাস্টমার যারা আছেন তাড়াও চরম বিপদে পড়বেন। কিন্তু ব্লকচেইন হল ডিস্ট্রিবিউটেড এবং ডিসেন্ট্রালাইজড। অর্থাৎ, একই ডেটাসহ পুরো ব্লকচেইন পৃথিবীতে হাজার হাজার ডেটা সেন্টার, কম্পিউটারে আছে। এর মধ্যে একটা বাদে সব ধ্বংস হয়ে গেলেও সিস্টেম চলবে, এটা আসলে বাস্তবে সম্ভব নয়। সম্ভব হতে হলে পুরো পৃথিবীতে ইন্টারনেটকেই ডাউন করতে হবে। এর পুরো ডেটাই এনক্রিপ্টেড, কাজেই ডেটার নিরাপত্তা সংশয় নেই। 

ব্লকচেইনে আপনার ভবিষ্যৎ 

ব্যাংকিং — ফিউচার এ ব্যাংক থাকবেনা । থাকলেও আমরা যেরকম ব্যাংক এখন দেখি তার কিছুই থাকবেনা । পারসোনালাইজড পিয়ার টু পিয়ার ব্যাংকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে । বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সি তার প্রমাণ । আর এই ব্যাংকিং ব্যবস্থা লিড দিবে ব্লকচেইন বেইজড কমিউনিটি/সফটওয়ার কোম্পানিগুলো। উদাহরণ: Babb (https://getbabb.com)

পেমেন্ট এবং মানি ট্রান্সফার — এগেইন ব্যাংক থাকবে না মিডল ম্যান হিসেবে । আমরা এখন যেরকম পেপাল দেখি, বিকাশ দেখি এই সমস্ত সকল সিস্টেম এই বিশাল পরিবর্তন আসবে, সেন্ট্রালাইজড একটা সলুশ্যন থেকে ডিসেন্ট্রালাইজড একটা সল্যুশন। উদাহরণ: আব্রা (https://www.abra.com) 

শিক্ষাব্যবস্থা – শিক্ষাব্যবস্থা খাতে ব্লকচেইন ব্যবহার করছে লার্নিং মেশিন (https://www.learningmachine.com/)   

ব্লকচেইন স্টার্টআপ- 



২০১৮ চলছে। সামনের বছরগুলো কাঁপাতে আসছে ব্লকচেইন। বাংলাদেশ তরুণরা পিছিয়ে নেই। অনেকেই বিটকয়েন, ক্রিপ্টকারেন্সি, ব্লকচেইন নিয়ে মেতেছে। বুঝতে পারলে ব্লকচেইন একটি দারুণ ব্যাপার। সামনের বছরগুলোতে এই ব্লকচেইন শুধুমাত্র পেইমেন্ট ও মানি ট্রান্সফারে সীমাবদ্ধ থাকবে না। ছড়িয়ে যাবে অন্য সেক্টরগুলোতেও যেমন পাওয়ার এন্ড এনার্জি সেক্টর, মেডিক্যাল সেক্টর। তো এখনই সময় ব্লকচেইন সম্পর্কে লেখাপড়া করার ও নতুন কোন সেক্টর তৈরি করে বাংলাদেশের মানুষদের সাহায্য করা। সহজভাবে সবকিছু লেখার চেষ্টা ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন ধন্যবাদ তাদের। আশা করি ব্লকচেইনের খুঁটিনাটি মাথায় ঢুকেছে। এবার আগ্রহ নিয়ে কাজ শুরু করে দিন। যদি এর নাটবল্টু নিয়ে একদিন নাড়াচাড়া করতে পারেন তাহলেই ধরে নিব আমার এই লেখা সার্থক। আপনাদের সবার ব্লকচেইন যাত্রা শুভ হোক।            

রেফারেন্স: 

১) Jack Ma says about Bitcoin and Blockchain Technology – YouTube
২) Official website of Blockchain 
৩) Financial Times 
৪) Understand the Blockchain in Two minutes – YouTube 

(সমাপ্ত) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি