উস্তাদ বলিলেন, দূরদর্শী হও, তালেব। আমি কহিলাম, কেমনে উস্তাদ? উস্তাদ শুধাইলেন, এত ত্রিশ ত্রিশ করো কেন? আমি কহিলাম, কেননা এর আগেই যা হইবার হইবে নচেৎ বারোটা বাজিবে। উস্তাদ হাসিয়া কহিলেন, বৎস চিন্তার পরিধি বৃদ্ধি করো। ত্রিশেই সব শেষ নহে অতো কেবল শুরু। অবাক হইয়া শুধাইলাম, শুরু? যদি নাহি পারি তো মৃত্যু অনিবার্য! উস্তাদ ভরসা দিয়া কহিলেন, আগামীর পৃথিবীর নিমিত্তে দক্ষতা অর্জন করো। বয়সকে ত্রিশে বাধিয়া ফেলাইও না। সেসময়ের জন্য ভাবিও যেসময়ে তোমাকে যুদ্ধ করিতে হইবে আজিকার তরুণদের সহিত। আমি উস্তাদের কথা মানিয়া লইতে বাধ্য হইলাম, বলিলাম- যথা আজ্ঞা!

#উস্তাদওতালেব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি