জনসম্মুখে কোন বক্তৃতা দেবার আগের দিন আমি সাধারণত আমার মায়ের সামনে একবার অনুশীলন করে নিই। তিনি আমার ভুলত্রুটিসমূহ শুধরে দেন। আমার মায়ের চোখে আমি একজন বাজে বক্তা, যে কিনা এখনো অনর্গল ইংরেজি বলা রপ্ত কর‍তে পারেনি। আমি মা'কে এটা বলে স্বান্তনা দিই যে 'আমি তো বাঙ্গালি; ব্রিটিশ নই। চালিয়ে দেবার মত ইংরেজি পারলেই হল। আর তুমি যদি দেখতে আমার চেয়েও বাজে বক্তা দুনিয়াতে আছে তাহলে আলহামদুলিল্লাহ বলতে। এটাকে অহমিকা বলে না। এটা হল আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন। নিকৃষ্টতর তো হতে পারতাম তাই না?'  
.
আমরা নিজ নিজ অবস্থা হতে যদি নিজেদের উপর সন্তুষ্ট থাকি; আশা করি ঈর্ষা, দম্ভের মত খারাপ ব্যাপারগুলো আমাদের মাঝে হতে চলে যাবে। আর সর্বক্ষেত্রে আল্লাহ প্রদত্ত নিয়ামতের ব্যাপারে কৃতজ্ঞতাজ্ঞাপন তো অত্যাবশ্যকীয় বিষয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি